দীর্ঘ এক যুগ পর বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার, সেপ্টেম্বরে মালা
ফুটবল বিশ্বের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো অবশেষে তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে যাচ্ছেন। ২০১৬ সাল থেকে একসঙ্গে থাকা এই দম্পতির ঘরে এখন দুটি সন্তান রয়েছে, তবে রোনালদোর মোট পাঁচ সন্তানই তাদের সংসারের অংশ। দীর্ঘ এক যুগের সম্পর্কের পর এবার তারা আনুষ্ঠানিকভাবে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
স্পেনের বিখ্যাত ম্যাগাজিন ‘হোলা’র বরাত দিয়ে জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসেই রোনালদো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। ইতিমধ্যে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে এই খবর অস্বীকার করেননি রোনালদো বা জর্জিনা কেউই।
গত বছরের আগস্ট মাসে জর্জিনাকে একটি দামী হীরের আংটি উপহার দিয়ে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। সেসময় সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর নিশ্চিত করেছিলেন জর্জিনা। এক সাক্ষাৎকারে রোনালদো মজা করে বলেছিলেন, বিশ্বকাপ ট্রফি জেতার পরই তিনি বিয়ে করবেন। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকার ফুটবল ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এই খবর তার অনুরাগীদের মধ্যে নতুন করে আলোচনার ঝড় তুলেছে।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
নেইমার না থাকায় চ্যালেঞ্জের মুখে ব্রাজিল, মুখোমুখি জাপান
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন ছক জাপান…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর আগের মতো…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি করছেন তিনি

আরও পড়ুন

দীর্ঘ এক যুগ পর বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার, সেপ্টেম্বরে মালা
ফুটবল বিশ্বের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো অবশেষে তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে যাচ্ছেন। ২০১৬ সাল থেকে একসঙ্গে থাকা এই দম্পতির ঘরে এখন দুটি সন্তান রয়েছে, তবে রোনালদোর মোট পাঁচ সন্তানই তাদের সংসারের অংশ। দীর্ঘ এক যুগের সম্পর্কের পর এবার তারা আনুষ্ঠানিকভাবে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
স্পেনের বিখ্যাত ম্যাগাজিন ‘হোলা’র বরাত দিয়ে জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসেই রোনালদো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। ইতিমধ্যে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে এই খবর অস্বীকার করেননি রোনালদো বা জর্জিনা কেউই।
গত বছরের আগস্ট মাসে জর্জিনাকে একটি দামী হীরের আংটি উপহার দিয়ে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। সেসময় সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর নিশ্চিত করেছিলেন জর্জিনা। এক সাক্ষাৎকারে রোনালদো মজা করে বলেছিলেন, বিশ্বকাপ ট্রফি জেতার পরই তিনি বিয়ে করবেন। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকার ফুটবল ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এই খবর তার অনুরাগীদের মধ্যে নতুন করে আলোচনার ঝড় তুলেছে।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি…