দীর্ঘ ১০ বছর প্রেমের পর সেপ্টেম্বরে বিয়ের পিড়িতে রোনালদো

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ১:২৬ এএম
দীর্ঘ ১০ বছর প্রেমের পর সেপ্টেম্বরে বিয়ের পিড়িতে রোনালদো

পর্তুগিজ ফুটবল জাদুকর ক্রিশ্চিয়ানো রোনালদো অবশেষে তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৬ সাল থেকে একসঙ্গে থাকা এই দম্পতির ঘরে দুটি সন্তান রয়েছে এবং তারা মিলে রোনালদোর মোট পাঁচ সন্তানের দেখাশোনা করেন। স্পেনের বিখ্যাত ম্যাগাজিন ‘হোলা’ সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। অনুষ্ঠানের প্রায় সব পরিকল্পনাই চূড়ান্ত বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

গত বছরের আগস্ট মাসে জর্জিনাকে একটি দামী হীরার আংটি উপহার দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এই তারকা। সেই সময় রোনালদো মজা করে বলেছিলেন, তিনি বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েই বিয়ের পিড়িতে বসতে চান। যদিও বিশ্বকাপ জেতা হয়নি, তবে এবার বিয়ের খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। ম্যাগাজিনটির এই খবর প্রকাশের পর রোনালদো বা জর্জিনা কেউই এটি অস্বীকার করেননি, যা থেকে অনুমান করা হচ্ছে খবরটি সত্যি হতে পারে।

ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ৪১ বছর বয়সী রোনালদোর জীবনে নতুন অধ্যায় সম্পর্কে ফুটবলপ্রেমীরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। দীর্ঘদিনের প্রেম ও সংসারের পরিচিতি এবার বৈবাহিক সম্পর্কে রূপ নিতে যাচ্ছে, যা তাদের সুখের সংসারকে দেবে এক নতুন মাত্রা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...