ঢামেকের বাগান গেট সংলগ্ন এলাকা থেকে একদিনের নবজাতকের মরদেহ উদ্ধার
রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বাগান গেটের পাশ থেকে একদিন বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লাভলু জানান, স্থানীয়দের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য না মিললেও ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রয়োজনে নবজাতকের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
প্রতিদ্বন্দ্বিতা ছাড়া গণতন্ত্র সৌন্দর্যহীন: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চিফ হুইপ
শিক্ষার্থীদের মৃত্যুতে চুয়েটে সব পুকুরে পানিতে নামা নিষিদ্ধ
ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার, জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার
বাংলাদেশ-সৌদি রুটে ফ্লাইট বাড়লো, সস্তায় মিলবে টিকিট
দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
প্রশাসনে বড় বদলি: রাজশাহীতে মামুন, ঝালকাঠিতে মেরিন সুলতানা

ঢামেকের বাগান গেট সংলগ্ন এলাকা থেকে একদিনের নবজাতকের মরদেহ উদ্ধার
রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বাগান গেটের পাশ থেকে একদিন বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লাভলু জানান, স্থানীয়দের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য না মিললেও ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রয়োজনে নবজাতকের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
প্রতিদ্বন্দ্বিতা ছাড়া গণতন্ত্র সৌন্দর্যহীন: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চিফ…
শিক্ষার্থীদের মৃত্যুতে চুয়েটে সব পুকুরে পানিতে নামা নিষিদ্ধ
ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার, জুয়া চক্রের ৫ সদস্য…
বাংলাদেশ-সৌদি রুটে ফ্লাইট বাড়লো, সস্তায় মিলবে টিকিট
দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান…