মেসির পরিসংখ্যান নিয়ে মাথাব্যথা নেই, বললেন স্কালোনি

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ১:৩৯ এএম
মেসির পরিসংখ্যান নিয়ে মাথাব্যথা নেই, বললেন স্কালোনি

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসির পরিসংখ্যান নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন। জর্ডানের বিপক্ষে ম্যাচে বদলি হয়ে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এই পারফরম্যান্সের পর স্কালোনি বলেন, তিনি এখন মেসিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে হিমশিম খাচ্ছেন কারণ প্রশংসার ভাষা এক পর্যায়ে শেষ হয়ে যায়।

বিশ্বকাপের পরবর্তী ধাপের কথা ভেবে জর্ডান ম্যাচে মেসিকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় মাঠে নেমেই আলো ছড়ান এই আর্জেন্টাইন অধিনায়ক। এই গোলের ফলে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ড নিজের করে নেন তিনি এবং বিশ্বকাপে মোট গোল সংখ্যা দাঁড় করাল ১৯-এ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি স্পষ্ট করে জানান, এমন ম্যাচে মেসির ফিটনেস ধরে রাখা এবং অন্যান্য খেলোয়াদের সুযোগ দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য।

স্কালোনির মতে, সবাই রেকর্ড আর সংখ্যার হিসাব করলেও মেসি নিজে কখনো এসব নিয়ে মাথা ঘামান না। আর তার কোচ হিসেবে তিনি প্রতিবার মাঠে মেসিকে দেখলেই শুধু বিস্ময় অনুভব করেন। তিনি জানান, মেসিকে নিয়ে প্রশ্নের উত্তর দেওয়া কঠিন কারণ তার খেলা নিয়ে নতুন করে আর কিছু বলার থাকে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...