ডেমরায় নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা
রাজধানীর ডেমরা থানার বাঁশেরপুল এলাকা থেকে পুলিশ নাসরিন আক্তার (২৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে। পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শায়খ খসরু জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে ওই বাসায় যায় পুলিশ। পরে রোববার দুপুরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক ঝামেলার কারণে ক্ষোভে নিজের ঘরের জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। নাসরিন কুমিল্লার বুড়িচং থানার রাজাপুর পশ্চিম পাড়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে এবং তিনি পরিবার নিয়ে ডেমরায় বসবাস করতেন।
সম্পর্কিত খবর
প্রতিদ্বন্দ্বিতা ছাড়া গণতন্ত্র সৌন্দর্যহীন: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চিফ হুইপ
শিক্ষার্থীদের মৃত্যুতে চুয়েটে সব পুকুরে পানিতে নামা নিষিদ্ধ
ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার, জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার
বাংলাদেশ-সৌদি রুটে ফ্লাইট বাড়লো, সস্তায় মিলবে টিকিট
দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
প্রশাসনে বড় বদলি: রাজশাহীতে মামুন, ঝালকাঠিতে মেরিন সুলতানা

ডেমরায় নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা
রাজধানীর ডেমরা থানার বাঁশেরপুল এলাকা থেকে পুলিশ নাসরিন আক্তার (২৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে। পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শায়খ খসরু জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে ওই বাসায় যায় পুলিশ। পরে রোববার দুপুরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক ঝামেলার কারণে ক্ষোভে নিজের ঘরের জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। নাসরিন কুমিল্লার বুড়িচং থানার রাজাপুর পশ্চিম পাড়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে এবং তিনি পরিবার নিয়ে ডেমরায় বসবাস করতেন।
সম্পর্কিত খবর
প্রতিদ্বন্দ্বিতা ছাড়া গণতন্ত্র সৌন্দর্যহীন: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চিফ…
শিক্ষার্থীদের মৃত্যুতে চুয়েটে সব পুকুরে পানিতে নামা নিষিদ্ধ
ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার, জুয়া চক্রের ৫ সদস্য…
বাংলাদেশ-সৌদি রুটে ফ্লাইট বাড়লো, সস্তায় মিলবে টিকিট
দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান…