বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে ঐকমত্য তথ্যমন্ত্রী ও জাতিসংঘ দূতের
বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও উন্নয়নের ছবি তুলে ধরার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আইরিন জুবাইদা খান। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এক সৌজন্য সাক্ষাতে এই দুই ব্যক্তিবর্গ এ বিষয়ে মতবিনিময় করেন।
বৈঠকে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও তার কর্মসূচি আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য যে একটি বড় চ্যালেঞ্জ তা-ও এ সময় উঠে আসে।
বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়ানোর ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন বলে জানান ড. আইরিন খান। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং দেশের অগ্রাধিকারগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে ফায়ার সার্ভিস
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন ৯ নিয়ম
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে বন্ধুকে যা…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬ নির্দেশনা
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের বুকে
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার আগে প্রবেশ…

আরও পড়ুন

বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে ঐকমত্য তথ্যমন্ত্রী ও জাতিসংঘ দূতের
বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও উন্নয়নের ছবি তুলে ধরার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আইরিন জুবাইদা খান। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এক সৌজন্য সাক্ষাতে এই দুই ব্যক্তিবর্গ এ বিষয়ে মতবিনিময় করেন।
বৈঠকে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও তার কর্মসূচি আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য যে একটি বড় চ্যালেঞ্জ তা-ও এ সময় উঠে আসে।
বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়ানোর ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন বলে জানান ড. আইরিন খান। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং দেশের অগ্রাধিকারগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে…
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন…
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬…
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের…
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার…