ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার, জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার
অনলাইনভিত্তিক জুয়া ও বেটিং চক্রের একটি সংঘবদ্ধ গ্রুপের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে খেলাধুলায় বেটিংয়ের নামে অর্থ আত্মসাৎ করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সেই টাকা বিদেশে পাচার করছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের একটি দল গত মঙ্গলবার ও বুধবার নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এদের আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন—রফিকুল ইসলাম (৪৬), মো. সোহেল (৩৭), মো. শফিকুল ইসলাম (২৭), মো. রুবেল মোল্ল্যা (৩৩) এবং আইয়ুব হোসেন রিপন (৪৮)। এসময় তাদের দখল থেকে ৯টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড এবং বেশ কিছু ব্যাংকের চেকবই জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন আন্তর্জাতিক খেলায় বেটিং আয়োজন করত। সারা দেশ থেকে এজেন্ট নিয়োগ দিয়ে এমএফএস ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হতো। পরবর্তীতে ওই অর্থ কমিশন বাদ দিয়ে ডিজিটাল কারেন্সিতে রূপান্তর করে দেশের সীমানা পার করে পাচার করা হতো।
সম্পর্কিত খবর
নিউইয়র্কে প্রথম মুসলিম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ১২টি সিনেমা
গোয়ালঘর থেকে গরু চুরি করে বউভাতে জবাই, গাইবান্ধায় আটক বরের…
পর্যটনে অবদানের স্বীকৃতি: পুরস্কার পেল ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
জনস্বার্থে ডিএমপির ১১ নিরস্ত্র পরিদর্শককে একযোগে ঢাকার বাইরে বদলি
জয়-পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি গড়তে খেলাধুলার আহ্বান মন্ত্রীর
ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে এআই অপপ্রচারের অভিযোগ

আরও পড়ুন

ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার, জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার
অনলাইনভিত্তিক জুয়া ও বেটিং চক্রের একটি সংঘবদ্ধ গ্রুপের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে খেলাধুলায় বেটিংয়ের নামে অর্থ আত্মসাৎ করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সেই টাকা বিদেশে পাচার করছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের একটি দল গত মঙ্গলবার ও বুধবার নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এদের আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন—রফিকুল ইসলাম (৪৬), মো. সোহেল (৩৭), মো. শফিকুল ইসলাম (২৭), মো. রুবেল মোল্ল্যা (৩৩) এবং আইয়ুব হোসেন রিপন (৪৮)। এসময় তাদের দখল থেকে ৯টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড এবং বেশ কিছু ব্যাংকের চেকবই জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন আন্তর্জাতিক খেলায় বেটিং আয়োজন করত। সারা দেশ থেকে এজেন্ট নিয়োগ দিয়ে এমএফএস ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হতো। পরবর্তীতে ওই অর্থ কমিশন বাদ দিয়ে ডিজিটাল কারেন্সিতে রূপান্তর করে দেশের সীমানা পার করে পাচার করা হতো।
সম্পর্কিত খবর
নিউইয়র্কে প্রথম মুসলিম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ১২টি…
গোয়ালঘর থেকে গরু চুরি করে বউভাতে জবাই, গাইবান্ধায়…
পর্যটনে অবদানের স্বীকৃতি: পুরস্কার পেল ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
জনস্বার্থে ডিএমপির ১১ নিরস্ত্র পরিদর্শককে একযোগে ঢাকার বাইরে…