প্রশাসনে বড় বদলি: রাজশাহীতে মামুন, ঝালকাঠিতে মেরিন সুলতানা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী ও ঝালকাঠি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত আদেশে পুলিশ সদরদপ্তর ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের দুই কর্মকর্তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মো. মামুন অর রশিদকে রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মেরিন সুলতানাকে ঝালকাঠি জেলার পুলিশ সুপারের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এর আগে রাজশাহী জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে সিআইডিতে বদলি করা হয়েছে।
এর আগে বুধবার (১২ আগস্ট)ও পুলিশ বিভাগে বড় ধরনের রদবদল হয়। ওই দিন গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলায় নতুন তিন পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়। কুষ্টিয়ার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরে, সরকার ওমর ফারুককে খুলনায় এবং সিলেট রেঞ্জের মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ায় বদলি করা হয়। এছাড়া গাজীপুরের মো. শরিফ উদ্দিন ও নারায়ণগঞ্জের মোহাম্মদ মিজানুর রহমানকে হাইওয়ে পুলিশে এবং খুলনার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে পদায়ন করা হয়েছে।
সম্পর্কিত খবর
প্রতিদ্বন্দ্বিতা ছাড়া গণতন্ত্র সৌন্দর্যহীন: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চিফ হুইপ
শিক্ষার্থীদের মৃত্যুতে চুয়েটে সব পুকুরে পানিতে নামা নিষিদ্ধ
ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার, জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার
বাংলাদেশ-সৌদি রুটে ফ্লাইট বাড়লো, সস্তায় মিলবে টিকিট
দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
প্রাথমিক শিক্ষায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার…

প্রশাসনে বড় বদলি: রাজশাহীতে মামুন, ঝালকাঠিতে মেরিন সুলতানা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী ও ঝালকাঠি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত আদেশে পুলিশ সদরদপ্তর ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের দুই কর্মকর্তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মো. মামুন অর রশিদকে রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মেরিন সুলতানাকে ঝালকাঠি জেলার পুলিশ সুপারের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এর আগে রাজশাহী জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে সিআইডিতে বদলি করা হয়েছে।
এর আগে বুধবার (১২ আগস্ট)ও পুলিশ বিভাগে বড় ধরনের রদবদল হয়। ওই দিন গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলায় নতুন তিন পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়। কুষ্টিয়ার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরে, সরকার ওমর ফারুককে খুলনায় এবং সিলেট রেঞ্জের মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ায় বদলি করা হয়। এছাড়া গাজীপুরের মো. শরিফ উদ্দিন ও নারায়ণগঞ্জের মোহাম্মদ মিজানুর রহমানকে হাইওয়ে পুলিশে এবং খুলনার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে পদায়ন করা হয়েছে।
সম্পর্কিত খবর
প্রতিদ্বন্দ্বিতা ছাড়া গণতন্ত্র সৌন্দর্যহীন: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চিফ…
শিক্ষার্থীদের মৃত্যুতে চুয়েটে সব পুকুরে পানিতে নামা নিষিদ্ধ
ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার, জুয়া চক্রের ৫ সদস্য…
বাংলাদেশ-সৌদি রুটে ফ্লাইট বাড়লো, সস্তায় মিলবে টিকিট
দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান…
প্রাথমিক শিক্ষায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে প্যারেন্ট সার্কেল ও…