তেলের দাম বাড়ছে না, কাতার ইস্যুতে এলএনজি সরবরাহ নিয়ে শঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ১:৪৯ পিএম
তেলের দাম বাড়ছে না, কাতার ইস্যুতে এলএনজি সরবরাহ নিয়ে শঙ্কা

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির পরও দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গতকাল বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমানে সরকারকে বাজার দরের চেয়ে বেশি মূল্যে জ্বালানি কিনতে হচ্ছে। তবে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বাড়াতে না চাইলেও সরকার এখন দাম বাড়াচ্ছে না। তিনি জনগণকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি কাতারের গ্যাসক্ষেত্রে সাম্প্রতিক হামলার কারণে ২০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় চুক্তি অনুযায়ী বাংলাদেশের প্রতিশ্রুত এলএনজি সরবরাহ নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, সে কথাও তুলে ধরেন তিনি।

জ্বালানি পরিস্থিতি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি সতর্ক করে বলেন, কোনো পেট্রোল পাম্প মালিক অবৈধভাবে জ্বালানি মজুদ করছে কিনা তা খতিয়ে দেখতে সরকার নজরদারি বাড়াবে। এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনও আশ্বস্ত করেছেন যে মধ্যপ্রাচ্যের সংঘাত সত্ত্বেও বাংলাদেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেএবং এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...