ন্যূনতম ২০ হাজার ও সর্বোচ্চ ১.৬ লাখ, পে-কমিশনের প্রস্তাব

প্রাইম বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬ ১২:১৫ এএম
ন্যূনতম ২০ হাজার ও সর্বোচ্চ ১.৬ লাখ, পে-কমিশনের প্রস্তাব

সরকারি চাকরিজীবীদের জন্য গঠিত জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে কমিশনের প্রধান জাকির আহমেদ খান এই প্রতিবেদন তুলে দেন। প্রস্তাবনায় সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার এবং সর্বোচ্চ ৭৮ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

কমিশনের সুপারিশ অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এবং আগামী ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে পুরোপুরি এই বেতন কাঠামো কার্যকর হবে। মোট ২০টি গ্রেডে বেতন স্কেল পুনর্নির্ধারণ করা হয়েছে। শীর্ষ গ্রেড-১ এ বর্তমানে ৭৮ হাজার টাকা বেতন প্রাপ্তরা ভবিষ্যতে ১ লাখ ৬০ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেডের কর্মীরা ২০ হাজার টাকা বেতন পাবেন।

বিস্তারিত প্রস্তাবনায় দেখা যায়, গ্রেড-২ এর কর্মকর্তাদের বেতন ৬৬ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার এবং গ্রেড-১০ এর বেতন ১৬ হাজার থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা করার কথা বলা হয়েছে। গ্রেড-৫ এর জন্য ৪৩ হাজার টাকার স্থলে ৮৬ হাজার টাকা এবং গ্রেড-৮ এর ক্ষেত্রে ২৩ হাজার টাকার পরিবর্তে ৪৭ হাজার ২০০ টাকা বেতনের সুপারিশ করা হয়েছে। নতুন এই কাঠামো সরকারি কর্মচারীদের আর্থিক সাচ্ছন্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...