২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলার সম্ভাবনা, সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
ইরানে মার্কিন সামরিক হামলার আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন ও ইসরাইলি কর্মকর্তাদের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই অভিযান শুরু হতে পারে। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে, মার্কিন হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত ওয়াশিংটনের ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে।
ওয়াশিংটনের এই পদক্ষেপের পেছনে ইরানের অভ্যন্তরে চলমান রক্তক্ষয়ী পরিস্থিতিকে দায়ী করা হচ্ছে। সরকারবিরোধী বিক্ষোভ দমনে গত দুই সপ্তাহে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, যা গত কয়েক দশকের মধ্যে দেশটির সবচেয়ে বড় সংঘাত। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো একে ইরানের ইতিহাসের সবচেয়ে সহিংস দমন-পীড়ন বলে অভিহিত করেছেন। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদোলরহিম মুসাভি বিদেশি শত্রুদের এই অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী করেছেন।

কাতারের আল-উদেইদ ঘাঁটি থেকেও মার্কিন কর্মীদের সরানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে সামরিক সম্পৃক্ততার সিদ্ধান্ত নিয়েছেন বলে ইসরায়েলি সূত্রগুলো দাবি করছে। তবে কূটনীতিকরা জানাচ্ছেন, এখনো বড় ধরনের সেনা সমাবেশ পরিলক্ষিত হচ্ছে না। সামরিক হামলার গুঞ্জন ও সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য এখন এক গুরুতর সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলার সম্ভাবনা, সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
ইরানে মার্কিন সামরিক হামলার আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন ও ইসরাইলি কর্মকর্তাদের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই অভিযান শুরু হতে পারে। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে, মার্কিন হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত ওয়াশিংটনের ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে।
ওয়াশিংটনের এই পদক্ষেপের পেছনে ইরানের অভ্যন্তরে চলমান রক্তক্ষয়ী পরিস্থিতিকে দায়ী করা হচ্ছে। সরকারবিরোধী বিক্ষোভ দমনে গত দুই সপ্তাহে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, যা গত কয়েক দশকের মধ্যে দেশটির সবচেয়ে বড় সংঘাত। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো একে ইরানের ইতিহাসের সবচেয়ে সহিংস দমন-পীড়ন বলে অভিহিত করেছেন। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদোলরহিম মুসাভি বিদেশি শত্রুদের এই অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী করেছেন।

কাতারের আল-উদেইদ ঘাঁটি থেকেও মার্কিন কর্মীদের সরানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে সামরিক সম্পৃক্ততার সিদ্ধান্ত নিয়েছেন বলে ইসরায়েলি সূত্রগুলো দাবি করছে। তবে কূটনীতিকরা জানাচ্ছেন, এখনো বড় ধরনের সেনা সমাবেশ পরিলক্ষিত হচ্ছে না। সামরিক হামলার গুঞ্জন ও সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য এখন এক গুরুতর সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…