বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ইরানের সাথে বাণিজ্য অব্যাহত রাশিয়ার

প্রাইম বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ১২:৩৭ এএম
যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ইরানের সাথে বাণিজ্য অব্যাহত রাশিয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের পরও ইরানের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য অটুট রাখার কথা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্পষ্ট জানিয়েছেন, মার্কিন এই পদক্ষেপের কোনো প্রভাবই মস্কো ও তেহরানের বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না।

মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, ইরানসহ অন্যান্য অর্থনৈতিক অংশীদারদের সাথে সম্পাদিত সব ধরনের চুক্তি বাস্তবায়নে তাদের কাজ অব্যাহত থাকবে। এই অবসরে তিনি মন্তব্য করেন, বিশ্বের একটি শক্তিশালী দেশ হয়েও এমন অপ্রীতিকর পদ্ধতি অবলম্বন করা সূচিত করে যে, প্রতিযোগিতামূলক বাজারে আমেরিকার অবস্থান দিন দিন দুর্বল হয়ে পড়ছে। ইরানকে কৌশলগতভাবে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্রের এই শুল্ক বৃদ্ধির নিন্দা জানিয়েছে ক্রেমলিন।

বিজ্ঞাপন

এর আগে, চীনও যুক্তরাষ্ট্রের এই শুল্ক বৃদ্ধির ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে। বেইজিং জানিয়েছে, তারা ইরানের সাথে নিজেদের অর্থনৈতিক সম্পর্ক অটুট রাখার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...