ইরানে বিক্ষোভকারীর ফাঁসির প্রস্তুতি, জাপান-কোরিয়ার বন্ধুত্ব

প্রাইম বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ১২:২১ এএম
ইরানে বিক্ষোভকারীর ফাঁসির প্রস্তুতি, জাপান-কোরিয়ার বন্ধুত্ব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট হুমকি উপেক্ষা করেই সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার দায়ে এরফান সোলতানি নামে এক তরুণকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নিয়েছে ইরান। বুধবার (১৪ জানুয়ারি) দেশটির প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি-এজেই বিক্ষোভকারীদের দ্রুত বিচার ও দণ্ড কার্যকরের ইঙ্গিত দেওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়েছে।

চলমান আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরফান সোলতানি হতে যাচ্ছেন এই ঘটনায় প্রথম কোনো ব্যক্তি। মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা করছে, খুব শিগগিরই তার ফাঁসি কার্যকর করা হতে পারে। এদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করেছে।

দ্বিপাক্ষিক এই বৈঠকের অন্যতম আকর্ষণ ছিল দুই নেতার অপ্রত্যাশিত সাংস্কৃতিক পরিবেশনা। কূটনৈতিক আলোচনার ফাঁকে তারা হঠাৎ ড্রাম বাজিয়ে জনপ্রিয় পপ গান গেয়ে শোনান, যা বিশ্বব্যাপী ‘ড্রামস্টিক ডিপ্লোমেসি’ হিসেবে আলোচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই পূর্ব এশিয়ায় এই ধরনের কূটনৈতিক উষ্ণতা বিশ্ববাসীর নজর কেড়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...