ট্রাম্পের হুমকি উপেক্ষা ইরানের, জাপান-দক্ষিণ কোরিয়ায় ড্রামস্টিক

প্রাইম বার্তা অনলাইন
১৪ জানুয়ারি ২০২৬ ১১:৫৯ পিএম
ট্রাম্পের হুমকি উপেক্ষা ইরানের, জাপান-দক্ষিণ কোরিয়ায় ড্রামস্টিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট হুঁশিয়ারি সত্ত্বেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের পথে এগিয়ে চলেছে ইরান। চলমান সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে এরফান সোলতানি নামে এক তরুণকে আগামীকাল ফাঁসি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। এটিই দেশটিতে এই আন্দোলনের জেরে মৃত্যুদণ্ড পাওয়া প্রথম কোনো ব্যক্তি হতে যাচ্ছেন।

বুধবার (১৪ জানুয়ারি) ইরানের প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি-এজেই বিক্ষোভকারীদের দ্রুত বিচার ও শাস্তির ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুমকি উপেক্ষা করে ইরান শিগগিরই আরও বেশ কয়েকজনের ফাঁসি কার্যকর করতে পারে।

অন্যদিকে, জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। জাপানে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং কূটনৈতিক আলোচনার মাঝে হঠাৎ ড্রাম বাজিয়ে জনপ্রিয় পপ গান পরিবেশন করেন। এই অপ্রত্যাশিত আয়োজনটি বিশ্ব মিডিয়ায় ‘ড্রামস্টিক ডিপ্লোমেসি’ নামে পরিচিতি পেয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...