ইরানে ফাঁসির মহড়া, জাপান-কোরিয়ার ড্রামস্টিক ডিপ্লোমেসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করেই বিক্ষোভকারীদের দ্রুত বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছে ইরান। আগামী ১৪ জানুয়ারি এরফান সোলতানি নামে এক তরুণকে ফাঁসি দেওয়ার পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির প্রশাসন, যা নিয়ে ইরানের প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি-এজেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন।
এরফান সোলতানি হলেন সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে অংশ নেয়ার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম ব্যক্তি। অন্যদিকে, কূটনৈতিক জগতে ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা ঘটেছে জাপানে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের বৈঠকের ফাঁকে দুই নেতাই ড্রাম বাজিয়ে জনপ্রিয় গান পরিবেশন করেন, যা বিশ্ববাসী ‘ড্রামস্টিক ডিপ্লোমেসি’ নামে অভিহিত করছে।

একদিকে যেখানে ইরানে মানবাধিকার পরিপন্থী পদক্ষেপের কারণে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে, সেখানে জাপান ও দক্ষিণ কোরিয়ার এই অনানুষ্ঠানিক কূটনীতি দুই প্রতিবেশী দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে ফাঁসির মহড়া, জাপান-কোরিয়ার ড্রামস্টিক ডিপ্লোমেসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করেই বিক্ষোভকারীদের দ্রুত বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছে ইরান। আগামী ১৪ জানুয়ারি এরফান সোলতানি নামে এক তরুণকে ফাঁসি দেওয়ার পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির প্রশাসন, যা নিয়ে ইরানের প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি-এজেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন।
এরফান সোলতানি হলেন সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে অংশ নেয়ার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম ব্যক্তি। অন্যদিকে, কূটনৈতিক জগতে ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা ঘটেছে জাপানে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের বৈঠকের ফাঁকে দুই নেতাই ড্রাম বাজিয়ে জনপ্রিয় গান পরিবেশন করেন, যা বিশ্ববাসী ‘ড্রামস্টিক ডিপ্লোমেসি’ নামে অভিহিত করছে।

একদিকে যেখানে ইরানে মানবাধিকার পরিপন্থী পদক্ষেপের কারণে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে, সেখানে জাপান ও দক্ষিণ কোরিয়ার এই অনানুষ্ঠানিক কূটনীতি দুই প্রতিবেশী দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…