ট্রাম্পের হুমকি উপেক্ষা ইরানের, ড্রামস্টিক কূটনীতি

প্রাইম বার্তা অনলাইন
১৪ জানুয়ারি ২০২৬ ১১:০৭ পিএম
ট্রাম্পের হুমকি উপেক্ষা ইরানের, ড্রামস্টিক কূটনীতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট হুঁশিয়ারি উপেক্ষা করেই বিক্ষোভকারীদের দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছে ইরান। আগামী ১৪ জানুয়ারি দেশটির প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি-এজেইর মন্তব্যের পর মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে, শিগগিরই বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হতে পারে।

চলমান সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে এরফান সোলতানি নামে এক তরুণকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান সরকার। তিনি হতে যাচ্ছেন এই আন্দোলনে অংশ নেওয়ার দায়ে ফাঁসি হওয়া প্রথম ব্যক্তি। অন্যদিকে, জাপানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক আলোচনার কেন্দ্রে এসেছে।

দুই নেতা কূটনৈতিক আলোচনার ফাঁকে হঠাৎ ড্রাম বাজিয়ে জনপ্রিয় পপ গান পরিবেশন করেন, যা ‘ড্রামস্টিক ডিপ্লোমেসি’ নামে পরিচিতি পেয়েছে। ইরানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির বিপরীতে এই দুই পূর্ব এশীয় দেশের সাংস্কৃতিক কূটনীতি বিশ্ববাসীর নজর কেড়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...