ট্রাম্পের হুমকি উপেক্ষা করে বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি ইরানে

প্রাইম বার্তা অনলাইন
১৪ জানুয়ারি ২০২৬ ১০:৪৫ পিএম
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি ইরানে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট হুঁশিয়ারি উপেক্ষা করেই সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের পথে হাঁটছে ইরান। চলতি সপ্তাহের বুধবার (১৪ জানুয়ারি) দেশটির প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি-এজেই এ সংক্রান্ত ইঙ্গিত দেওয়ার পরপরই এরফান সোলতানি নামে এক তরুণকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সাম্প্রতিক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে দণ্ডপ্রাপ্ত এরফান সোলতানিই প্রথম ব্যক্তি, যাকে এ মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হতে যাচ্ছে। প্রধান বিচারপতির এমন মন্তব্যের পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের ধারণা, অচিরেই আরও অনেক বিক্ষোভকারীর বিরুদ্ধে এই ফাঁসির রায় কার্যকর করা হতে পারে, যা ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে।

আন্তর্জাতিক চাপ এবং মার্কিন প্রেসিডেন্টের হুমকি সত্ত্বেও নিজেদের অবস্থানে অনমনীয় রয়েছে তেহরান। বিক্ষোভকারীদের ওপর এই কঠোর অবস্থান গ্রহণ করার মাধ্যমে ইরান সরকার বার্তা দিতে চাইছে যে, তারা কোনো বাহ্যিক চাপেই তাদের আভ্যন্তরীণ আইন প্রয়োগে পিছপা হবে না। ফলে আগামী দিনগুলোতে দেশটিতে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে নতুন করে সমালোচনার ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...