আঞ্চলিক উত্তেজনায় কাতার থেকে মার্কিন সেনা সরানোর নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
১৪ জানুয়ারি ২০২৬ ১০:২০ পিএম
আঞ্চলিক উত্তেজনায় কাতার থেকে মার্কিন সেনা সরানোর নির্দেশ

মধ্যপ্রাচ্যজুড়ে বিরাজমান আঞ্চলিক উত্তেজনার কারণে কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু মার্কিন সেনা সদস্যকে সরিয়ে নেওয়া হচ্ছে। কাতার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে এবং নাগরিকদের নিরাপত্তাই এই পদক্ষেপের মূল কারণ বলে জানিয়েছে। গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় যুক্তরাষ্ট্র তাদের সেনাদের ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়।

কাতারের ইন্টারন্যাশনাল মিডিয়া অফিস জানিয়েছে, দেশটির বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে। মার্কিন কূটনীতিকদের সূত্রে জানা গেছে, ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের মধ্যে ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে—এমন সম্ভাবনার প্রেক্ষিতেই এই সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে সম্ভাব্য কোনো হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কাতার।

মধ্যপ্রাচ্যের বৃহত্তম এই মার্কিন ঘাঁটিতে প্রায় ১০ হাজার সেনা মোতায়েন রয়েছে। এর আগে গত বছর ইরানে বিমান হামলার আগেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সেনা ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছিল। সম্প্রতি গত জুন মাসে ইরান আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, যার কারণে এই অঞ্চলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...