থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন পড়ে নিহত ৩২, আহত ৬৬ জন
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন। দ্রুতগতির রেললাইন নির্মাণের কাজে ব্যবহৃত একটি ক্রেন হঠাৎ ভেঙে পড়ে চলন্ত ট্রেনটিকে আঘাত করলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে বগি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এ সময় একটি বগিতে আগুন ধরে যায় এবং এই ঘটনায় আরও ৬৬ জন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটিতে প্রায় ১৭১ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে এক বছরের একটি শিশু এবং ৮৫ বছর বয়সী একজন বৃদ্ধ রয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। নাখন রাতচাসিমার পুলিশ সুপার থাচাপোন চিন্নাওং জানিয়েছেন, লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণকালীন এই ক্রেনটি পড়ে যায়।

দুর্ঘটনার পর ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড এক বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেছে এবং নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, থাইল্যান্ড স্টেট রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন পড়ে নিহত ৩২, আহত ৬৬ জন
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন। দ্রুতগতির রেললাইন নির্মাণের কাজে ব্যবহৃত একটি ক্রেন হঠাৎ ভেঙে পড়ে চলন্ত ট্রেনটিকে আঘাত করলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে বগি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এ সময় একটি বগিতে আগুন ধরে যায় এবং এই ঘটনায় আরও ৬৬ জন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটিতে প্রায় ১৭১ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে এক বছরের একটি শিশু এবং ৮৫ বছর বয়সী একজন বৃদ্ধ রয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। নাখন রাতচাসিমার পুলিশ সুপার থাচাপোন চিন্নাওং জানিয়েছেন, লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণকালীন এই ক্রেনটি পড়ে যায়।

দুর্ঘটনার পর ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড এক বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেছে এবং নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, থাইল্যান্ড স্টেট রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…