ইরানের পাল্টা হামলার আশঙ্কায় কাতার ছাড়ছে যুক্তরাষ্ট্র

প্রাইম বার্তা অনলাইন
১৪ জানুয়ারি ২০২৬ ৬:১২ পিএম
ইরানের পাল্টা হামলার আশঙ্কায় কাতার ছাড়ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের অন্যতম বড় সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ থেকে নিজেদের সেনা সদস্যদের সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে বুধবার সন্ধ্যার মধ্যে ওই ঘাঁটি ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে সেখানকার প্রায় ১০ হাজার মার্কিন সেনাকে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে—এমন আশঙ্কায় তেহরানের পক্ষ থেকে যেকোনো ধরনের প্রতিশোধমূলক হামলার বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস বা কাতার সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। গত বছর ইরানে বিমান হামলার আগেও মধ্যপ্রাচ্যস্থ মার্কিন ঘাঁটিগুলো থেকে স্বজনদের সরিয়ে নেয় ওয়াশিংটন এবং জুন মাসে মার্কিন আগ্রাসনের জেরে ইরান আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...