ট্রাম্পের নিষেধাজ্ঞায় ইরানের তীব্র নিন্দা, জাতিসংঘের প্রতি আহ্বান
গত ১৪ জানুয়ারি বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে। তারা এই পদক্ষেপকে সম্পূর্ণ অবৈধ হিসেবে বর্ণনা করে জানিয়েছে যে, ইরানের প্রতি আমেরিকার গভীরমূল বিদ্বেষ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা এই পদক্ষেপের প্রভাব ইরানের সীমানা পেরিয়ে সারা বিশ্বের বাণিজ্য ব্যবস্থাকে দুর্বল করে দেবে। তিনি এই নিষেধাজ্ঞাকে অমানবিক আখ্যা দিয়ে বলেন, এটি জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রেখে যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করতে চাওয়া দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। জোরপূর্বক এই অর্থনৈতিক পদক্ষেপ প্রতিরোধ এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার দায়িত্ব জাতিসংঘের উপর বর্তায় বলেও মন্তব্য করেছেন এসমাইল বাঘাই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্পের নিষেধাজ্ঞায় ইরানের তীব্র নিন্দা, জাতিসংঘের প্রতি আহ্বান
গত ১৪ জানুয়ারি বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে। তারা এই পদক্ষেপকে সম্পূর্ণ অবৈধ হিসেবে বর্ণনা করে জানিয়েছে যে, ইরানের প্রতি আমেরিকার গভীরমূল বিদ্বেষ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা এই পদক্ষেপের প্রভাব ইরানের সীমানা পেরিয়ে সারা বিশ্বের বাণিজ্য ব্যবস্থাকে দুর্বল করে দেবে। তিনি এই নিষেধাজ্ঞাকে অমানবিক আখ্যা দিয়ে বলেন, এটি জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রেখে যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করতে চাওয়া দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। জোরপূর্বক এই অর্থনৈতিক পদক্ষেপ প্রতিরোধ এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার দায়িত্ব জাতিসংঘের উপর বর্তায় বলেও মন্তব্য করেছেন এসমাইল বাঘাই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…