বিজ্ঞাপন

গাজার শিশু ওমর: আমার পা আমাকে ফেলে জান্নাতে

প্রাইম বার্তা অনলাইন
১৪ জানুয়ারি ২০২৬ ৫:৩৯ পিএম
গাজার শিশু ওমর: আমার পা আমাকে ফেলে জান্নাতে

উত্তর গাজার জাবালিয়া শিবিরের বাসিন্দা ওমর হালাওয়া প্রায়ই ভুল করে দৌড়ে যায় কিংবা হঠাৎ বসে পড়ে। কিন্তু মুহূর্তেই মনে পড়ে, তার আর দুটি পা নেই। এই ফুটবলপ্রেমী শিশুর একটি পা কেটে গেছে এবং সেটি তার শিবিরের পাশেই কবর দেওয়া হয়েছে। প্রতিদিন সেখানে গিয়ে বসে থাকে ওমর। শোকের চেয়ে ঘৃণা ও হতাশা এখন তার সঙ্গী। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে অকপটে সে বলেছে, তার আগেই তার পা জান্নাতে চলে গেছে।

২০২৫ সালের ১ অক্টোবর যুদ্ধবিরতির সময় ওমর তার বোন লায়ান, চাচাতো ভাই মোয়াথ ও বন্ধু মোহাম্মদকে নিয়ে পানি সংগ্রহে বের হয়েছিল। তখন ইসরায়েলি হামলায় ওমরের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। সে বেঁচে গেলেও তার বন্ধু ও চাচাতো ভাই নিহত হয়। মা ইয়াসমিন হালাওয়া জানান, অপারেশন টেবিল থেকে জ্ঞান ফিরলে ওমর প্রথম বন্ধুদের খোঁজ নেয়। অর্থাভাবে তারা উত্তর গাজা ছেড়ে অন্যত্র যেতে পারছেন না।

বিজ্ঞাপন

গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে ওমরের পরিবার ১৫ বার বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধের শুরুতে কাঁচের আঘাতে লায়ান আহত হওয়ায় বর্তমানে বিছানায় প্রস্রাব করে এবং ওমর চেয়ার পড়ার শব্দেও চমকে ওঠে। ইউনিসেফ জানিয়েছে, গাজায় ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ২০ হাজার শিশু। ৩৯ হাজার শিশু এতিম হয়েছে। ফিলিস্তিনি শিশুরা এখন পৃথিবীর সবচেয়ে ভয়াবহ জায়গায় বাস করছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...