বিজ্ঞাপন

অতীতের সব রেকর্ড ভঙ্গ, স্বর্ণ-রুপার দামে আকাশচুম্বী বৃদ্ধি

প্রাইম বার্তা অনলাইন
১৪ জানুয়ারি ২০২৬ ৪:৩৬ পিএম
অতীতের সব রেকর্ড ভঙ্গ, স্বর্ণ-রুপার দামে আকাশচুম্বী বৃদ্ধি

আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দাম বুধবার নতুন রেকর্ড সৃষ্টি করেছে। প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্সে ৪ হাজার ৬৩৪ দশমিক ৩৩ ডলার অতিক্রম করেছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও সর্বকালের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা, ডলারের মান কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার কমার সম্ভাবনায় এই দাম বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছর রুপার দাম প্রায় ২৭ শতাংশ বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম প্রতি আউন্সে ৯০ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। স্বর্ণের স্পট মার্কেটে দাম ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৯১ দশমিক ৪৯ ডলার হয়েছে। এছাড়া প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও যথাক্রমে ৪ শতাংশ এবং ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে তদন্ত শুরু এবং ভোক্তা মূল্যসূচক প্রত্যাশার চেয়ে কম থাকায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।

বিজ্ঞাপন

হাই রিজ ফিউচার্সের ধাতু লেনদেন বিভাগের পরিচালক ডেভিড মেগার জানিয়েছেন, বাজারে সামান্য ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে কারণ সিপিআই তথ্য তুলনামূলকভাবে নিরীহ। এটি ভবিষ্যতে সুদহার কমার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের ধারণা, সুদহার হ্রাস পেলে স্বর্ণ ও রুপার প্রতি বিনিয়োগ আরও বাড়বে এবং চলতি বছর এই মূল্যবান ধাতুর দাম আরও উর্ধ্বমুখী হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...