বৈঠক বাতিল করে বিক্ষোভকারীদের প্রতিষ্ঠান দখলের ডাক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক আলোচনা এখন স্থগিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরানি কর্মকর্তাদের সাথে সকল বৈঠক বাতিল করছেন। একইসাথে তিনি ইরানের বিক্ষুব্ধ জনতাকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দখল করার আহ্বান জানিয়েছেন।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেছেন, ইরানি দেশপ্রেমিকরা যেন তাদের আন্দোলন অব্যাহত রাখে। তিনি বলেন, খুনি এবং নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করতে হবে কারণ তাদের এর জন্য বড় মূল্য দিতে হবে। এর আগে মঙ্গলবার তিনি ‘সাহায্য আসছে’ বলে একটি রহস্যময় পোস্ট দেন, যার ব্যাখ্যা তিনি সাংবাদিকদের দেননি। এদিকে, তেহরানের প্রসিকিউটররা জানিয়েছেন যে, সাম্প্রতিক বিক্ষোভে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ‘মোহারেবেহ’ বা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগে মৃত্যুদণ্ডের মামলা দায়ের করা হবে।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে দিয়েছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে, তবে আমেরিকা ‘খুব কঠোর পদক্ষেপ’ গ্রহণ করবে। ট্রাম্প জানিয়েছেন, বর্তমানে তিনি নিহতদের সঠিক সংখ্যা সম্পর্কে অবগত নন এবং ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়টি তিনি বিবেচনা করছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বৈঠক বাতিল করে বিক্ষোভকারীদের প্রতিষ্ঠান দখলের ডাক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক আলোচনা এখন স্থগিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরানি কর্মকর্তাদের সাথে সকল বৈঠক বাতিল করছেন। একইসাথে তিনি ইরানের বিক্ষুব্ধ জনতাকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দখল করার আহ্বান জানিয়েছেন।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেছেন, ইরানি দেশপ্রেমিকরা যেন তাদের আন্দোলন অব্যাহত রাখে। তিনি বলেন, খুনি এবং নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করতে হবে কারণ তাদের এর জন্য বড় মূল্য দিতে হবে। এর আগে মঙ্গলবার তিনি ‘সাহায্য আসছে’ বলে একটি রহস্যময় পোস্ট দেন, যার ব্যাখ্যা তিনি সাংবাদিকদের দেননি। এদিকে, তেহরানের প্রসিকিউটররা জানিয়েছেন যে, সাম্প্রতিক বিক্ষোভে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ‘মোহারেবেহ’ বা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগে মৃত্যুদণ্ডের মামলা দায়ের করা হবে।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে দিয়েছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে, তবে আমেরিকা ‘খুব কঠোর পদক্ষেপ’ গ্রহণ করবে। ট্রাম্প জানিয়েছেন, বর্তমানে তিনি নিহতদের সঠিক সংখ্যা সম্পর্কে অবগত নন এবং ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়টি তিনি বিবেচনা করছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…