বিজ্ঞাপন

মালয়েশিয়ার রাজধানীতে রেইড, বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৫০

প্রাইম বার্তা অনলাইন
১৪ জানুয়ারি ২০২৬ ১০:২৫ এএম
মালয়েশিয়ার রাজধানীতে রেইড, বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৫০

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের পৃথক দুটি অভিযানে অন্তত ১৫০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌকিট ও জালান ক্লাং লামা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বিপুল সংখ্যক নাগরিক বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও নেপালের। এছাড়াও ভারত, পাকিস্তান ও মিয়ানমারের কয়েকজন নাগরিকও রয়েছেন। তাদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে। বৈধ কাগজপত্রবিহীন অবস্থায় বসবাস ও অবৈধভাবে কর্মরত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটকদের অধিকাংশই নিরাপত্তারক্ষী এবং নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন

অভিযানের সময় অনেকেই ধরা এড়াতে সিঙ্কের নিচে, পুরনো আসবাবপত্রের ভেতরে এবং পানির ট্যাংকের ফাঁকে আশ্রয় নেয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে নিউ পান্তাই এক্সপ্রেসওয়ের পাশে একটি অবৈধ কলোনিতেও অভিযান চালানো হয়। সেখানে জাল বিদ্যুত ও পানির সংযোগে গড়ে ওঠা অস্বাস্থ্যকর পরিবেশে তারা বসবাস করছিলেন। জিজ্ঞাসাবাদে এক ইন্দোনেশীয় নাগরিক জানান, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভয়ে তিনি আত্মগোপন করেছিলেন।

সবাইকে তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসী এবং তাদের নিয়োগদাতাদের বিরুদ্ধে ‘৩৬০ ডিগ্রি’ কঠোর অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কোনো প্রকার আপস করা হবে না এবং ইমিগ্রেশন আইনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...