মালয়েশিয়ায় অভিবাসন অভিযান, বাংলাদেশিসহ আটক ১৫০
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার ভোররাতে পৃথক দুটি এলাকায় এ অভিযান পরিচালনা করে ২৫ জন বাংলাদেশিসহ মোট ১৫০ জনকে আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌকিট ও জালান ক্লাং লামা এলাকায় অবৈধ বসবাস ও কর্মসংস্থানের সন্ধানে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে এবং তারা মূলত নিরাপত্তারক্ষী ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের মধ্যে ৩৯ জন ইন্দোনেশিয়া, ১০ জন নেপাল, দুজন করে ভারত ও পাকিস্তানের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। নিউ পান্তাই এক্সপ্রেসওয়ের পাশের একটি অবৈধ কলোনিতেও অভিযান চালানো হয়, যেখানে জাল বিদ্যুত ও পানির সংযোগে চলছিল একটি বসতি। অভিযানের সময় অনেকেই গ্রেপ্তার এড়াতে সিঙ্কের নিচে, পুরনো জিনিসপত্রের স্তূপে এবং পানির ট্যাংকের ফাঁকে লুকিয়েছিলেন।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট ও কাজের পারমিট না থাকা এবং ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার অভিযোগ আনা হয়েছে। সবাইকে পরবর্তী তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে এবং ইমিগ্রেশন আইনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, অবৈধ অভিবাসী এবং তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কোনো আপস ছাড়াই ‘৩৬০ ডিগ্রি’ কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মালয়েশিয়ায় অভিবাসন অভিযান, বাংলাদেশিসহ আটক ১৫০
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার ভোররাতে পৃথক দুটি এলাকায় এ অভিযান পরিচালনা করে ২৫ জন বাংলাদেশিসহ মোট ১৫০ জনকে আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌকিট ও জালান ক্লাং লামা এলাকায় অবৈধ বসবাস ও কর্মসংস্থানের সন্ধানে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে এবং তারা মূলত নিরাপত্তারক্ষী ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের মধ্যে ৩৯ জন ইন্দোনেশিয়া, ১০ জন নেপাল, দুজন করে ভারত ও পাকিস্তানের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। নিউ পান্তাই এক্সপ্রেসওয়ের পাশের একটি অবৈধ কলোনিতেও অভিযান চালানো হয়, যেখানে জাল বিদ্যুত ও পানির সংযোগে চলছিল একটি বসতি। অভিযানের সময় অনেকেই গ্রেপ্তার এড়াতে সিঙ্কের নিচে, পুরনো জিনিসপত্রের স্তূপে এবং পানির ট্যাংকের ফাঁকে লুকিয়েছিলেন।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট ও কাজের পারমিট না থাকা এবং ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার অভিযোগ আনা হয়েছে। সবাইকে পরবর্তী তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে এবং ইমিগ্রেশন আইনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, অবৈধ অভিবাসী এবং তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কোনো আপস ছাড়াই ‘৩৬০ ডিগ্রি’ কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…