ইরানে ১২০ ঘণ্টা ইন্টারনেট বন্ধ, বিক্ষোভকারীদের পাশে ট্রাম্প
সরকারবিরোধী আন্দোলনের মাঝে ইরানে টানা পাঁচ দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। আন্তর্জাতিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) পর্যন্ত দেশটিতে ইন্টারনেট শাটডাউনের ১২০ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে, যার ফলে বাইরের বিশ্বের সঙ্গে দেশটির যোগাযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দেশপ্রেমিক ইরানিদের বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন এবং তাদের সরকারি দপ্তরগুলো দখল করে নিতে বলেছেন। তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, নির্মমভাবে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরান সরকারের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের আলোচনা বাতিল করেছেন।

ডোনাল্ড ট্রাম্প তার বার্তায় হত্যাকারী ও নিপীড়নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, ওইসব ব্যক্তিদের নাম মনে রাখতে হবে কারণ তাদের এর চরম মূল্য দিতে হবে। সবশেষে তিনি নিশ্চিত করেছেন যে, ইরানের বিক্ষুব্ধ জনগণের জন্য সাহায্য অচিরেই পৌঁছাবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে ১২০ ঘণ্টা ইন্টারনেট বন্ধ, বিক্ষোভকারীদের পাশে ট্রাম্প
সরকারবিরোধী আন্দোলনের মাঝে ইরানে টানা পাঁচ দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। আন্তর্জাতিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) পর্যন্ত দেশটিতে ইন্টারনেট শাটডাউনের ১২০ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে, যার ফলে বাইরের বিশ্বের সঙ্গে দেশটির যোগাযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দেশপ্রেমিক ইরানিদের বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন এবং তাদের সরকারি দপ্তরগুলো দখল করে নিতে বলেছেন। তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, নির্মমভাবে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরান সরকারের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের আলোচনা বাতিল করেছেন।

ডোনাল্ড ট্রাম্প তার বার্তায় হত্যাকারী ও নিপীড়নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, ওইসব ব্যক্তিদের নাম মনে রাখতে হবে কারণ তাদের এর চরম মূল্য দিতে হবে। সবশেষে তিনি নিশ্চিত করেছেন যে, ইরানের বিক্ষুব্ধ জনগণের জন্য সাহায্য অচিরেই পৌঁছাবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…