ইরানের বিক্ষোভকারীদের সমর্থন ট্রাম্পের, সাহায্যের প্রতিশ্রুতি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান গণআন্দোলনের প্রতি সরাসরি সমর্থন জানিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দেশটির নাগরিকদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রাখার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিক্ষোভকারীদের জন্য সহযোগিতা অচিরেই পৌঁছে যাবে।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, দেশপ্রেমিক ইরানিরা যেন আন্দোলন চালিয়ে যায় এবং সরকারি দপ্তরগুলো নিজেদের দখলে নেয়। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, নিপীড়নকারীদের নাম মনে রাখতে হবে কারণ তাদের এর মূল্য দিতে হবে। বিক্ষোভকারীদের হত্যা না বন্ধ হওয়া পর্যন্ত তিনি ইরান সরকারের সাথে সব ধরনের আলোচনা স্থগিত করেছেন বলেও জানান। এই পোস্টে তিনি ‘MIGA’ বা ‘ইরানকে আবার মহান করো’ স্লোগান ব্যবহার করেন।

ট্রাম্পের এই বক্তব্য ইসলামিক প্রজাতন্ত্রের পতনের প্রতি তার সমর্থনের ইঙ্গিত দিলেও সাহায্যের ধরন স্পষ্ট করেননি। এর আগে সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছিলেন, কূটনৈতিক পথ এখনও উন্মুক্ত এবং তেহরান ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানের বিক্ষোভকারীদের সমর্থন ট্রাম্পের, সাহায্যের প্রতিশ্রুতি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান গণআন্দোলনের প্রতি সরাসরি সমর্থন জানিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দেশটির নাগরিকদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রাখার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিক্ষোভকারীদের জন্য সহযোগিতা অচিরেই পৌঁছে যাবে।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, দেশপ্রেমিক ইরানিরা যেন আন্দোলন চালিয়ে যায় এবং সরকারি দপ্তরগুলো নিজেদের দখলে নেয়। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, নিপীড়নকারীদের নাম মনে রাখতে হবে কারণ তাদের এর মূল্য দিতে হবে। বিক্ষোভকারীদের হত্যা না বন্ধ হওয়া পর্যন্ত তিনি ইরান সরকারের সাথে সব ধরনের আলোচনা স্থগিত করেছেন বলেও জানান। এই পোস্টে তিনি ‘MIGA’ বা ‘ইরানকে আবার মহান করো’ স্লোগান ব্যবহার করেন।

ট্রাম্পের এই বক্তব্য ইসলামিক প্রজাতন্ত্রের পতনের প্রতি তার সমর্থনের ইঙ্গিত দিলেও সাহায্যের ধরন স্পষ্ট করেননি। এর আগে সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছিলেন, কূটনৈতিক পথ এখনও উন্মুক্ত এবং তেহরান ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…