বিজ্ঞাপন

বাংলাদেশ সীমান্তের ৫ পুরনো ঘাঁটি সচল করছে ভারত, জোর নিরাপত্তায়

প্রাইম বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬ ১০:৫৮ পিএম
বাংলাদেশ সীমান্তের ৫ পুরনো ঘাঁটি সচল করছে ভারত, জোর নিরাপত্তায়

প্রতিবেশী বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত পাঁচটি বিমানঘাঁটি পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে ভারত। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো ওই অঞ্চলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং সামরিক নিরাপত্তা জোরদার করা। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় অবস্থিত এসব ঘাঁটি সংস্কারের কাজ দ্রুত এগিয়ে চলছে।

বিশেষ করে জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়িতে থাকা পুরনো এই ঘাঁটিগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। ইতিমধ্যে কোচবিহার ও আসামের কোকরাঝাড়ের রূপসি বিমানবন্দর চালু করা হয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেন’স নেক’ বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থলসংযোগ।

বিজ্ঞাপন

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যখন তলানিতে ঠেকেছে, ঠিক তখনই ভারত এই সামরিক প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে বাংলাদেশ লালমনিরহাট বিমানঘাঁটি সংস্কার করলেও জানিয়েছে তা কেবল তাদের নিজস্ব ব্যবহারের জন্য। এ বিষয়ে এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতে অপারেশনাল কার্যক্রম চালানোর মতো প্রস্তুত রাখতেই এই রানওয়েগুলো সংরক্ষণ ও সংস্কার করছে ভারত।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...