শত শত ট্রাক্টর নিয়ে প্যারিসে বিক্ষোভ, ক্ষোভে ফরাসি কৃষকরা
ইউরোপীয় ইউনিয়ন ও মারকোসুরের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানী প্যারিসের রাজপথে নেমেছেন দেশটির কৃষকরা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে শত শত ট্রাক্টর নিয়ে তারা শঁজেলিজে সড়ক পাড়ি দিয়ে জাতীয় পরিষদ ভবনের সামনে অবস্থান নেন। অর্থনৈতিক মন্দা এবং পরিবেশগত কঠোর আইনের বিরুদ্ধেও এই আন্দোলনের ডাক দেওয়া হয়।
ভোর ৬টার আগে প্রায় ১৫টি ট্রাক্টর নিয়ে বিক্ষোভের শুরু হয়, যা পরে শতাধিকে পরিণত হয়। কৃষকরা হর্ন বাজিয়ে শহরে প্রবেশ করেন এবং জাতীয় পরিষদের কাছে অন্তত ৩৫০টি ট্রাক্টর পার্ক করেন। এতে প্রায় ৮০০ জন কৃষক অংশ নেন। তাদের অভিযোগ, সরকারের পদক্ষেপে খামার থেকে কোনো আয় হচ্ছে না। এফএনএসইএ নেতারা জানান, গত তিন বছর ধরে তারা খামার থেকে কোনো অর্থই উপার্জন করতে পারেননি। ৫৬ বছর বয়সী কৃষক গিয়োম মোরে ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা একেবারে শেষ সীমায় পৌঁছে গেছেন এবং সমাধান না পাওয়া পর্যন্ত স্থান ত্যাগ করবেন না। এছাড়া গবাদিপশুর ‘লাম্পি স্কিন ডিজিজ’ রোগ মোকাবিলায় সরকারের ব্যর্থতাও তাদের ক্ষুব্ধ করেছে।

গত ডিসেম্বর থেকে সড়ক অবরোধ ও বিক্ষোভের মাধ্যমে নিজেদের দাবি জানিয়ে আসছেন ফরাসি কৃষকরা। তাদের এই কর্মসূচি দেশের কৃষিখাতে গভীর অসন্তোষের বহিঃপ্রকাশ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এফএনএসইএ এবং ‘জ্যুন অ্যাগ্রিকালতুর’ সংগঠন দুটি সরকারের কাছে অবিলম্বে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
শত শত ট্রাক্টর নিয়ে প্যারিসে বিক্ষোভ, ক্ষোভে ফরাসি কৃষকরা
ইউরোপীয় ইউনিয়ন ও মারকোসুরের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানী প্যারিসের রাজপথে নেমেছেন দেশটির কৃষকরা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে শত শত ট্রাক্টর নিয়ে তারা শঁজেলিজে সড়ক পাড়ি দিয়ে জাতীয় পরিষদ ভবনের সামনে অবস্থান নেন। অর্থনৈতিক মন্দা এবং পরিবেশগত কঠোর আইনের বিরুদ্ধেও এই আন্দোলনের ডাক দেওয়া হয়।
ভোর ৬টার আগে প্রায় ১৫টি ট্রাক্টর নিয়ে বিক্ষোভের শুরু হয়, যা পরে শতাধিকে পরিণত হয়। কৃষকরা হর্ন বাজিয়ে শহরে প্রবেশ করেন এবং জাতীয় পরিষদের কাছে অন্তত ৩৫০টি ট্রাক্টর পার্ক করেন। এতে প্রায় ৮০০ জন কৃষক অংশ নেন। তাদের অভিযোগ, সরকারের পদক্ষেপে খামার থেকে কোনো আয় হচ্ছে না। এফএনএসইএ নেতারা জানান, গত তিন বছর ধরে তারা খামার থেকে কোনো অর্থই উপার্জন করতে পারেননি। ৫৬ বছর বয়সী কৃষক গিয়োম মোরে ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা একেবারে শেষ সীমায় পৌঁছে গেছেন এবং সমাধান না পাওয়া পর্যন্ত স্থান ত্যাগ করবেন না। এছাড়া গবাদিপশুর ‘লাম্পি স্কিন ডিজিজ’ রোগ মোকাবিলায় সরকারের ব্যর্থতাও তাদের ক্ষুব্ধ করেছে।

গত ডিসেম্বর থেকে সড়ক অবরোধ ও বিক্ষোভের মাধ্যমে নিজেদের দাবি জানিয়ে আসছেন ফরাসি কৃষকরা। তাদের এই কর্মসূচি দেশের কৃষিখাতে গভীর অসন্তোষের বহিঃপ্রকাশ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এফএনএসইএ এবং ‘জ্যুন অ্যাগ্রিকালতুর’ সংগঠন দুটি সরকারের কাছে অবিলম্বে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…