প্যারিসের রাস্তায় ট্রাক্টর নিয়ে ক্ষুব্ধ ফরাসি কৃষকদের বিক্ষোভ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং দক্ষিণ আমেরিকার মারকোসুর জোটের সম্ভাব্য বাণিজ্য চুক্তির প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশাল আন্দোলনে নেমেছেন দেশটির কৃষকরা। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে শতাধিক ট্রাক্টর নিয়ে শঁজেলিজে সড়ক দিয়ে প্যারিসে প্রবেশ করে তারা ফরাসি পার্লামেন্ট ভবনের আশপাশে অবস্থান নেন। ট্রাক্টরের হর্ন বাজিয়ে ও স্লোগান দিয়ে তারা নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় সময় ভোর ৬টার আগে প্রায় ১৫টি ট্রাক্টরের বহর দিয়ে শুরু হওয়া এই যাত্রায় পরবর্তীতে আরও অনেকে যোগ দেন। প্রায় ৮০০ জন কৃষক অংশ নেওয়া এই প্রতিবাদে জাতীয় পরিষদ ভবনের কাছাকাছি ৩৫০টিরও বেশি ট্রাক্টর পার্ক করা হয়। কৃষকদের মূল অভিযোগের মধ্যে রয়েছে কঠোর পরিবেশগত বিধিনিষেধ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং গবাদিপশুর চর্মরোগ ‘লাম্পি স্কিন ডিজিজ’ মোকাবিলায় সরকারের ধীরগতি। গত ডিসেম্বর থেকে চলমান এই আন্দোলন ফ্রান্সের কৃষিখাতে গভীর হতাশার প্রতীক বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

দেশের বৃহত্তম কৃষক সংগঠন এফএনএসইএ ও ‘জ্যুন অ্যাগ্রিকালতুর’ সরকারের কাছে অবিলম্বে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। এফএনএসইএ-এর এক নেতা জানান, গত তিন বছর ধরে খামার থেকে কোনো আয়ই করতে পারছেন না তারা। ৫৬ বছর বয়সী কৃষক গিয়োম মোরে জানিয়েছেন, তারা একেবারে শেষ সীমায় পৌঁছে গেছেন এবং তাদের স্বস্তি দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা সেখান থেকে সরে যাবেন না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
প্যারিসের রাস্তায় ট্রাক্টর নিয়ে ক্ষুব্ধ ফরাসি কৃষকদের বিক্ষোভ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং দক্ষিণ আমেরিকার মারকোসুর জোটের সম্ভাব্য বাণিজ্য চুক্তির প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশাল আন্দোলনে নেমেছেন দেশটির কৃষকরা। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে শতাধিক ট্রাক্টর নিয়ে শঁজেলিজে সড়ক দিয়ে প্যারিসে প্রবেশ করে তারা ফরাসি পার্লামেন্ট ভবনের আশপাশে অবস্থান নেন। ট্রাক্টরের হর্ন বাজিয়ে ও স্লোগান দিয়ে তারা নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় সময় ভোর ৬টার আগে প্রায় ১৫টি ট্রাক্টরের বহর দিয়ে শুরু হওয়া এই যাত্রায় পরবর্তীতে আরও অনেকে যোগ দেন। প্রায় ৮০০ জন কৃষক অংশ নেওয়া এই প্রতিবাদে জাতীয় পরিষদ ভবনের কাছাকাছি ৩৫০টিরও বেশি ট্রাক্টর পার্ক করা হয়। কৃষকদের মূল অভিযোগের মধ্যে রয়েছে কঠোর পরিবেশগত বিধিনিষেধ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং গবাদিপশুর চর্মরোগ ‘লাম্পি স্কিন ডিজিজ’ মোকাবিলায় সরকারের ধীরগতি। গত ডিসেম্বর থেকে চলমান এই আন্দোলন ফ্রান্সের কৃষিখাতে গভীর হতাশার প্রতীক বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

দেশের বৃহত্তম কৃষক সংগঠন এফএনএসইএ ও ‘জ্যুন অ্যাগ্রিকালতুর’ সরকারের কাছে অবিলম্বে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। এফএনএসইএ-এর এক নেতা জানান, গত তিন বছর ধরে খামার থেকে কোনো আয়ই করতে পারছেন না তারা। ৫৬ বছর বয়সী কৃষক গিয়োম মোরে জানিয়েছেন, তারা একেবারে শেষ সীমায় পৌঁছে গেছেন এবং তাদের স্বস্তি দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা সেখান থেকে সরে যাবেন না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…