ফ্রান্সের কৃষকদের ট্রাক্টর মিছিলে উত্তাল প্যারিস, সরকারের ওপর চাপ
বাণিজ্য চুক্তি বাতিল ও নানা দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিস আবারও কৃষক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর থেকেই শতাধিক ট্রাক্টর নিয়ে শঁজেলিজে সড়ক ধরে অগ্রসর হয়ে ফরাসি পার্লামেন্ট ভবনের দিকে যাত্রা করেন ক্ষুব্ধ কৃষকরা। অর্থনৈতিক মন্দা ও পরিবেশগত কঠোরতার প্রতিবাদে এই আন্দোলনে অন্তত ৮০০ কৃষক অংশগ্রহণ করেছেন।
ভোর ৬টার আগেই প্রায় ১৫টি ট্রাক্টর নিয়ে প্যারিসে প্রবেশ করেন বিক্ষোভকারীরা। পরবর্তীতে তাদের সঙ্গে আরও অনেকে যোগ দিলে হর্নের তীব্র শব্দে মুখর হয়ে ওঠে শঁজেলিজে। ফরাসি জাতীয় পরিষদ ভবনের কাছাকাছি অবস্থান নেয় অন্তত ৩৫০টি ট্রাক্টর। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং দক্ষিণ আমেরিকার মারকোসুর জোটের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তিকে তারা কৃষিখাতের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছেন। এছাড়া উৎপাদন খরচ বাড়া, পরিবেশগত বিধিনিষেধ এবং গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ রোগ মোকাবিলায় সরকারের ব্যর্থতার কারণে গত ডিসেম্বর থেকেই আন্দোলন চালিয়ে আসছেন তারা।

গভীর হতাশার কথা জানিয়ে ৫৬ বছর বয়সী আন্দোলনকারী গিয়োম মোরে বলেন, তারা একেবারে শেষ সীমায় পৌঁছে গেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না। এফএনএসইএর এক নেতা জানান, গত তিন বছর ধরে খামার থেকে কোনো আয় হয়নি। ফ্রান্সের প্রধান দুই কৃষক সংগঠন এফএনএসইএ ও জ্যুন অ্যাগ্রিকালতুর সরকারের কাছে সঙ্কট সমাধানে দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ফ্রান্সের কৃষকদের ট্রাক্টর মিছিলে উত্তাল প্যারিস, সরকারের ওপর চাপ
বাণিজ্য চুক্তি বাতিল ও নানা দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিস আবারও কৃষক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর থেকেই শতাধিক ট্রাক্টর নিয়ে শঁজেলিজে সড়ক ধরে অগ্রসর হয়ে ফরাসি পার্লামেন্ট ভবনের দিকে যাত্রা করেন ক্ষুব্ধ কৃষকরা। অর্থনৈতিক মন্দা ও পরিবেশগত কঠোরতার প্রতিবাদে এই আন্দোলনে অন্তত ৮০০ কৃষক অংশগ্রহণ করেছেন।
ভোর ৬টার আগেই প্রায় ১৫টি ট্রাক্টর নিয়ে প্যারিসে প্রবেশ করেন বিক্ষোভকারীরা। পরবর্তীতে তাদের সঙ্গে আরও অনেকে যোগ দিলে হর্নের তীব্র শব্দে মুখর হয়ে ওঠে শঁজেলিজে। ফরাসি জাতীয় পরিষদ ভবনের কাছাকাছি অবস্থান নেয় অন্তত ৩৫০টি ট্রাক্টর। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং দক্ষিণ আমেরিকার মারকোসুর জোটের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তিকে তারা কৃষিখাতের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছেন। এছাড়া উৎপাদন খরচ বাড়া, পরিবেশগত বিধিনিষেধ এবং গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ রোগ মোকাবিলায় সরকারের ব্যর্থতার কারণে গত ডিসেম্বর থেকেই আন্দোলন চালিয়ে আসছেন তারা।

গভীর হতাশার কথা জানিয়ে ৫৬ বছর বয়সী আন্দোলনকারী গিয়োম মোরে বলেন, তারা একেবারে শেষ সীমায় পৌঁছে গেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না। এফএনএসইএর এক নেতা জানান, গত তিন বছর ধরে খামার থেকে কোনো আয় হয়নি। ফ্রান্সের প্রধান দুই কৃষক সংগঠন এফএনএসইএ ও জ্যুন অ্যাগ্রিকালতুর সরকারের কাছে সঙ্কট সমাধানে দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…