ইরানে চলমান আন্দোলনে সমর্থন মালালার, প্রাণহানি দুই হাজার
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দেশটির নারী ও কিশোরীদের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন। অন্যদিকে, এই বিক্ষোভে প্রায় দুই হাজার মানুষ নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন দেশটির একজন কর্মকর্তা।
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া বিবৃতিতে মালালা জানান, দীর্ঘদিন ধরে নারী ও কিশোরীদের শিক্ষা এবং সামাজিক স্বাধীনতার ওপর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার কারণেই এই বিক্ষোভ দানা বেঁধেছে। তার মতে, বিশ্বের অন্যান্য দেশের মতো ইরানের কিশোরীরাও মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার চায়। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানের ভবিষ্যৎ নির্ধারণে দেশটির জনগণ এবং বিশেষ করে নারীদের নেতৃত্ব অপরিহার্য, বাইরের কোনো হস্তক্ষেপ বা দমনমূলক শাসন এর সমাধান হতে পারে না।

ইরানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, অর্থনৈতিক সংকটের কারণে শান্তিপূর্ণ প্রতিবাদ তারা মেনে নিলেও সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অস্থিরতা উসকে দিচ্ছে। রয়টার্সকে দেওয়া তথ্যে এক কর্মকর্তা জানিয়েছেন, এই বিক্ষোভের সময় প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে চলমান আন্দোলনে সমর্থন মালালার, প্রাণহানি দুই হাজার
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দেশটির নারী ও কিশোরীদের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন। অন্যদিকে, এই বিক্ষোভে প্রায় দুই হাজার মানুষ নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন দেশটির একজন কর্মকর্তা।
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া বিবৃতিতে মালালা জানান, দীর্ঘদিন ধরে নারী ও কিশোরীদের শিক্ষা এবং সামাজিক স্বাধীনতার ওপর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার কারণেই এই বিক্ষোভ দানা বেঁধেছে। তার মতে, বিশ্বের অন্যান্য দেশের মতো ইরানের কিশোরীরাও মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার চায়। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানের ভবিষ্যৎ নির্ধারণে দেশটির জনগণ এবং বিশেষ করে নারীদের নেতৃত্ব অপরিহার্য, বাইরের কোনো হস্তক্ষেপ বা দমনমূলক শাসন এর সমাধান হতে পারে না।

ইরানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, অর্থনৈতিক সংকটের কারণে শান্তিপূর্ণ প্রতিবাদ তারা মেনে নিলেও সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অস্থিরতা উসকে দিচ্ছে। রয়টার্সকে দেওয়া তথ্যে এক কর্মকর্তা জানিয়েছেন, এই বিক্ষোভের সময় প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…