বিজ্ঞাপন

তাইওয়ানি নেতাদের সফর বন্ধে ইউরোপকে চাপ চীনের

প্রাইম বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬ ৯:৩১ পিএম
তাইওয়ানি নেতাদের সফর বন্ধে ইউরোপকে চাপ চীনের

তাইওয়ানি রাজনীতিকদের ইউরোপে প্রবেশের পথ রুদ্ধ করতে বেইজিং কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বেশ কয়েকজন কূটনীতিক ও সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। চীনা কর্তৃপক্ষ ইউরোপীয় দেশগুলোকে তাদের নিজস্ব সীমান্ত ও ভিসা আইন কাজে লাগিয়ে তাইওয়ানের নেতাদের প্রবেশ নিষিদ্ধ করার পরামর্শ দিচ্ছে।

তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকার না করার অবস্থান থেকে চীন জানিয়েছে, দ্বীপটির শীর্ষ নেতাদের বিদেশ সফর তাদের ‘লাল রেখা’ অতিক্রম করে। একটি ভারবাল নোটে বেইজিং দাবি করেছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনে এমন একটি ফাঁকফোকর রয়েছে, যা বন্ধ করা প্রয়োজন। চীন শেঙ্গেন বর্ডার্স কোডের ওপর জোর দিয়ে বলছে, কোনো ইইউ-বহির্ভূক্ত নাগরিক যদি সদস্য দেশগুলোর পররাষ্ট্রনীতির জন্য হুমকিস্বরূপ হন, তবে তাকে শেঙ্গেন এলাকায় ঢুকতে দেওয়া উচিত নয়।

বিজ্ঞাপন

তাইওয়ান ইস্যুতে এর আগেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। চলতি বছরের জুনে যুক্তরাজ্যের একজন মন্ত্রীর তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা বাতিলের হুমকি দিয়েছিল বেইজিং। এমন পরিস্থিতিতে নতুন করে চীনের এই কূটনৈতিক পদক্ষেপ ইউরোপে অস্থিরতা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...