বিজ্ঞাপন

ইরানে নারীদের আন্দোলনে সমর্থন জানালেন নোবেলজয়ী মালালা

প্রাইম বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬ ৮:৫৫ পিএম
ইরানে নারীদের আন্দোলনে সমর্থন জানালেন নোবেলজয়ী মালালা

নারী অধিকার ও শিক্ষার জন্য সুপরিচিত নোবেল জয়ী মালালা ইউসুফজাই ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তিনি এই বিক্ষোভকে কেবল রাজনৈতিক ইস্যু নয়, বরং দীর্ঘদিন ধরে নারী ও কিশোরীদের প্রতি চালানো অবিচারের বিরুদ্ধে এক শক্তিশালী সংগ্রাম হিসেবে বর্ণনা করেছেন।

তার মতে, শিক্ষা ও জনজীবনে নারীদের ওপর রাষ্ট্রীয়ভাবে আরোপ করা নিষেধাজ্ঞার সাথে বর্তমান এই আন্দোলনের গভীর সম্পর্ক রয়েছে। মালালা লিখেছেন, ইরানের কিশোরীরা পৃথিবীর অন্য যেকোনো দেশের মেয়ের মতোই সম্মানের সাথে বাঁচার অধিকার রাখে। এছাড়া তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র কর্তৃত্ব সেখানকার জনগণের হাতে থাকা উচিত এবং সেই প্রক্রিয়ায় নারীদের নেতৃত্ব নিশ্চিত করতে হবে, কোনো বাহ্যিক শক্তি বা নিপীড়নমূলক শাসন ব্যবস্থার মাধ্যমে নয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইরানের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থনৈতিক সঙ্কটের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচিতে তাদের কোনো আপত্তি নেই। তবে তারা সহিংসতা মেনে নেবে না এবং এজন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার আদায়ে ভূমিকা রাখায় শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মালালা, এরপর থেকেই তিনি বিশ্বজুড়ে নারী ও মানবাধিকার প্রশ্নে এক অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...