ইরানে অস্থিরতা, মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে দেশ ত্যাগের পরামর্শ
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করায় সেখানকার মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১২ জানুয়ারি) ইরানের জন্য নিয়োজিত ভার্চুয়াল মার্কিন দূতাবাস এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় ওই নাগরিকদের কোনো ধরনের বিলম্ব না করে ইরান ছেড়ে চলে আসতে বলেছে।
দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার জন্য অপেক্ষা না করে নিজ উদ্যোগে দ্রুত দেশ ছাড়ার পরিকল্পনা করতে হবে। যাদের পক্ষে দেশ ত্যাগ করা সম্ভব হচ্ছে না, তাদের নিরাপদ বাসস্থানের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হতে পারে বলে বিকল্প যোগাযোগের ব্যবস্থা রাখতে এবং পরিস্থিতি অনুকূল থাকলে স্থলপথে তুরস্ক বা আর্মেনিয়া হয়ে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন-ইরানি দ্বৈত নাগরিকদের জন্য এই সতর্কবার্তায় বিশেষ নির্দেশনা রয়েছে। ইরান সরকার দ্বৈত নাগরিকত্ব স্বীকার না করায় তাদের দেশত্যাগের সময় অবশ্যই ইরানি পাসপোর্ট ব্যবহার করতে হবে। কোনো কারণে মার্কিন পাসপোর্ট বা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের পরিচয় ফাঁস হলে ইরানি কর্তৃপক্ষ তাদের আটক করতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে অস্থিরতা, মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে দেশ ত্যাগের পরামর্শ
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করায় সেখানকার মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১২ জানুয়ারি) ইরানের জন্য নিয়োজিত ভার্চুয়াল মার্কিন দূতাবাস এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় ওই নাগরিকদের কোনো ধরনের বিলম্ব না করে ইরান ছেড়ে চলে আসতে বলেছে।
দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার জন্য অপেক্ষা না করে নিজ উদ্যোগে দ্রুত দেশ ছাড়ার পরিকল্পনা করতে হবে। যাদের পক্ষে দেশ ত্যাগ করা সম্ভব হচ্ছে না, তাদের নিরাপদ বাসস্থানের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হতে পারে বলে বিকল্প যোগাযোগের ব্যবস্থা রাখতে এবং পরিস্থিতি অনুকূল থাকলে স্থলপথে তুরস্ক বা আর্মেনিয়া হয়ে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন-ইরানি দ্বৈত নাগরিকদের জন্য এই সতর্কবার্তায় বিশেষ নির্দেশনা রয়েছে। ইরান সরকার দ্বৈত নাগরিকত্ব স্বীকার না করায় তাদের দেশত্যাগের সময় অবশ্যই ইরানি পাসপোর্ট ব্যবহার করতে হবে। কোনো কারণে মার্কিন পাসপোর্ট বা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের পরিচয় ফাঁস হলে ইরানি কর্তৃপক্ষ তাদের আটক করতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…