বিজ্ঞাপন

ইসরোর নতুন মিশনে বড় বাধা, ১৬ স্যাটেলাইটসহ পিএসএলভি ব্যর্থ

প্রাইম বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬ ৪:১৩ পিএম
ইসরোর নতুন মিশনে বড় বাধা, ১৬ স্যাটেলাইটসহ পিএসএলভি ব্যর্থ

ভারতের মহাকাশ গবেষণায় এক বড় ধাক্কা খেল ইসরো। সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি৬২ রকেটের সফল উৎক্ষেপণের প্রত্যাশা করা হয়েছিল। ২০২৬ সালের প্রথম এই অভিযানে ১৬টি স্যাটেলাইট বহন করা হচ্ছিল। কিন্তু সকাল ১০টা ১৮ মিনিটে উৎক্ষেপণের পর মাত্র আট মিনিটের মাথায় রকেটের তৃতীয় স্তরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে রকেটটি নির্দিষ্ট কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয় এবং পুরো মিশনটি ছিটকে যায়।

এই মিশনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) তৈরি ‘অন্বেষা’ স্যাটেলাইট। এটি একটি হাইপারস্পেকট্রাল ইমেজিং স্যাটেলাইট, যাকে কার্যত ‘ভারতের সিসিটিভি’ বলা হচ্ছিল। ৬০০ কিলোমিটার উচ্চতা থেকে এটি সীমান্ত ও সংবেদনশীল এলাকায় কড়া নজরদারি চালানোর কথা ছিল। এর সাহায্যে ঘন জঙ্গল বা বাঙ্কারে লুকিয়ে থাকা সন্ত্রাসী, অনুপ্রবেশকারী এবং মাদক বা অস্ত্র পাচারকারীদের শনাক্ত করা সহজ হতো।

বিজ্ঞাপন

ঘটনার কারণ উদঘাটনে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মহাকাশ গবেষণা সংস্থাটি। ব্যর্থতা বিশ্লেষণ কমিটি সব টেলিমেট্রি ডেটা খতিয়ে দেখে গোড়ার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী মনীশ পুরোহিত এ প্রসঙ্গে বলেছেন, বিপত্তি এই কাজেরই অংশ, তবে গুরুত্বপূর্ণ হলো কত দ্রুত এবং বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো যায়।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...