বিজ্ঞাপন

‘অন্বেষা’সহ ১৬ স্যাটেলাইট নিয়ে মহাকাশে হারিয়ে গেল ইসরোর রকেট

প্রাইম বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬ ৪:০১ পিএম
‘অন্বেষা’সহ ১৬ স্যাটেলাইট নিয়ে মহাকাশে হারিয়ে গেল ইসরোর রকেট

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর জন্য সোমবার ছিল হতাশাজনক একটি দিন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা পিএসএলভি-সি৬২ রকেটটি যান্ত্রিক ত্রুটির কারণে সফলভাবে কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এতে করে রকেটটির সঙ্গে থাকা ১৬টি উপগ্রহ হারিয়ে গেছে। চলতি বছরের প্রথম এই মিশনে সকাল ১০টা ১৮ মিনিটে রকেটটি উৎক্ষেপণের পর মাত্র আট মিনিটের মাথায় তৃতীয় স্তরে সমস্যা দেখা দেয়, যার ফলে পুরো অভিযানটি ভেস্তে যায়।

এই মিশনে ধ্বংস হওয়া উপগ্রহগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) তৈরি ‘অন্বেষা’। প্রায় ৬০০ কিলোমিটার উচ্চতায় সূর্য-সমলয়িক কক্ষপথে স্থাপন করার কথা ছিল এই অত্যন্ত আধুনিক হাইপারস্পেকট্রাল ইমেজিং স্যাটেলাইটটিকে। এর অনন্য প্রযুক্তির মাধ্যমে ঘন জঙ্গল বা বাঙ্কারে লুকিয়ে থাকা শত্রুপক্ষকেও শনাক্ত করা সম্ভব হতো। সীমান্তে সন্ত্রাসী অনুপ্রবেশ ও অস্ত্র পাচার রোধে ‘ভারতের সিসিটিভি’ হিসেবে পরিচিত এই উপগ্রহটি সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত।

বিজ্ঞাপন

ঘটনার কারণ উদঘাটনে ইতিমধ্যেই কাজ শুরু করেছে ব্যর্থতা বিশ্লেষণ কমিটি। টেলিমেট্রি ডেটা খতিয়ে দেখে ঠিক কোথায় গলদ হয়েছে তা বের করার চেষ্টা চলছে। সাবেক ইসরো বিজ্ঞানী মনীশ পুরোহিত এই প্রসঙ্গে বলেন, বিপত্তি মহাকাশ গবেষণারই অংশ। প্রধান বিষয় হলো—আপনি কত দ্রুত এবং কতটা বুদ্ধিদীপ্তভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...