বিজ্ঞাপন

যান্ত্রিক ত্রুটিতে ব্যর্থ ইসরোর মিশন, হারালো গুরুত্বপূর্ণ অন্বেষা

প্রাইম বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬ ৩:৪৮ পিএম
যান্ত্রিক ত্রুটিতে ব্যর্থ ইসরোর মিশন, হারালো গুরুত্বপূর্ণ অন্বেষা

ভারতের মহাকাশ গবেষণায় অপ্রত্যাশিত বাধার মুখে পড়ল ইসরো। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সোমবার সকালে পিএসএলভি-সি৬২ রকেটের উৎক্ষেপণ শেষ পর্যায়ে যান্ত্রিক গোলযোগের কারণে ব্যর্থ হয়েছে। এর ফলে ১৬টি স্যাটেলাইটসহ রকেটটি নির্দিষ্ট কক্ষপথে পৌঁছাতে পারেনি। উৎক্ষেপণের মাত্র আট মিনিটের মাথায় তৃতীয় স্তরের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

এই অভিযানের প্রধান আকর্ষণ ছিল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) তৈরি ‘অন্বেষা’ স্যাটেলাইটটি। হাইপারস্পেকট্রাল ইমেজিং প্রযুক্তি সম্বলিত এই উপগ্রহটিকে ৬০০ কিলোমিটার উচ্চতায় সান-সিনক্রোনাস পোলার অরবিটে স্থাপন করার কথা ছিল। ‘ভারতের সিসিটিভি’ খ্যাত অন্বেষা সীমান্তে নজরদারি ও সন্ত্রাস দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম ছিল। ঘন জঙ্গল বা বাঙ্কারে লুকিয়ে থাকা শত্রুপক্ষকেও এর মাধ্যমে শনাক্ত করা সম্ভব হতো। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী মনীশ পুরোহিত মনে করেন, বিপত্তি গবেষণারই অংশ, তবে সাফল্যের মূল চাবিকাঠি হলো পরিস্থিতি কতটা দ্রুত কাটিয়ে ওঠা যায়।

বিজ্ঞাপন

ঘটনার কারণ উদঘাটনে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইসরো। ব্যর্থতা বিশ্লেষণ কমিটি টেলিমেট্রি ডেটা খতিয়ে দেখে সমস্যার মূলে পৌঁছার চেষ্টা করছে। সকাল ১০টা ১৮ মিনিটে শুরু হওয়া এই অভিযানটি ২০২৬ সালের প্রথম মহাকাশ মিশন হওয়ায় এই ব্যর্থতা ভারতীয় মহাকাশ গবেষণায় একটি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...