হজযাত্রীকে জায়নামাজ দিয়ে মক্কা জয় করলেন বাংলাদেশি যুবক
পবিত্র মক্কার মসজিদুল হারামে কর্মরত এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর মহৎ মানবিকতা এখন সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। এক হজযাত্রীকে নিজের ব্যক্তিগত জায়নামাজ দিয়ে সাহায্য করার ভিডিও ভাইরাল হওয়ায় তাকে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মক্কা পৌরসভা। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
ভিডিওতে দেখা যায়, নম্রভাবে ওই কর্মী এক মুসল্লির হাতে জায়নামাজ তুলে দিচ্ছেন। এই ছোট্ট কাজটি ইবাদতকারীদের প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার পরিচয় দেয়। মক্কা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, তার এমন আচরণ মহানুভবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ধর্মপ্রাণ মানুষের সেবায় তার এই নিষ্ঠা পবিত্র নগরী ও মসজিদুল হারামের আসল মানবিক মূল্যবোধকে তুলে ধরেছে।

সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই ওই বাংলাদেশি যুবকের সততার প্রশংসায় পঞ্চমুখ। নেটিজেনরা এই ভিডিও শেয়ার করে তাকে স্থায়ীভাবে মক্কায় থাকার সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছেন। অনেকের মতে, পবিত্র স্থানে এমন অনুকম্পা ও সেবামূলক মানসিকতা অন্যদের অনুপ্রেরণা জোগায়, যা আমাদের সবাইকে মানুষ হওয়ার পাঠ দেয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
হজযাত্রীকে জায়নামাজ দিয়ে মক্কা জয় করলেন বাংলাদেশি যুবক
পবিত্র মক্কার মসজিদুল হারামে কর্মরত এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর মহৎ মানবিকতা এখন সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। এক হজযাত্রীকে নিজের ব্যক্তিগত জায়নামাজ দিয়ে সাহায্য করার ভিডিও ভাইরাল হওয়ায় তাকে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মক্কা পৌরসভা। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
ভিডিওতে দেখা যায়, নম্রভাবে ওই কর্মী এক মুসল্লির হাতে জায়নামাজ তুলে দিচ্ছেন। এই ছোট্ট কাজটি ইবাদতকারীদের প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার পরিচয় দেয়। মক্কা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, তার এমন আচরণ মহানুভবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ধর্মপ্রাণ মানুষের সেবায় তার এই নিষ্ঠা পবিত্র নগরী ও মসজিদুল হারামের আসল মানবিক মূল্যবোধকে তুলে ধরেছে।

সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই ওই বাংলাদেশি যুবকের সততার প্রশংসায় পঞ্চমুখ। নেটিজেনরা এই ভিডিও শেয়ার করে তাকে স্থায়ীভাবে মক্কায় থাকার সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছেন। অনেকের মতে, পবিত্র স্থানে এমন অনুকম্পা ও সেবামূলক মানসিকতা অন্যদের অনুপ্রেরণা জোগায়, যা আমাদের সবাইকে মানুষ হওয়ার পাঠ দেয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…