ভারতে প্রথমবারের মতো তালেবান দূত, কূটনৈতিক সম্পর্কে উত্তাপ
আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবারের মতো ভারতে একজন জ্যেষ্ঠ কূটনীতিক নিয়োগ দিয়েছে। নয়াদিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসে দায়িত্ব পালনের জন্য তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নূর আহমদ নূরকে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে পাঠানো হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
ভারত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও এই পদক্ষেপ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে। আফগান দূতাবাস নূর আহমদ নূর এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আনন্দ প্রকাশের একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানানো হয়। ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার ক্রমবর্ধমান দূরত্বের সুযোগ নিয়ে নিজেদের কূটনৈতিক অবস্থান সুসংহত করতে চাইছে দিল্লি।

আন্তর্জাতিক বৈধতা অর্জনের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের মিশনগুলোর নিয়ন্ত্রণ নিতে উদ্যোগী হয়েছে তালেবান প্রশাসন। এরই অংশ হিসেবে ভারতে এই নিয়োগ দেওয়া হলো। এর আগে গত অক্টোবরে আফগানিস্তানে ভারতের ‘টেকনিক্যাল মিশন’কে পূর্ণাঙ্গ দূতাবাসে রূপান্তরের ঘোষণা দেয় নয়াদিল্লি। বর্তমানে বিশ্বে একমাত্র রাশিয়াই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ভারতে প্রথমবারের মতো তালেবান দূত, কূটনৈতিক সম্পর্কে উত্তাপ
আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবারের মতো ভারতে একজন জ্যেষ্ঠ কূটনীতিক নিয়োগ দিয়েছে। নয়াদিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসে দায়িত্ব পালনের জন্য তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নূর আহমদ নূরকে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে পাঠানো হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
ভারত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও এই পদক্ষেপ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে। আফগান দূতাবাস নূর আহমদ নূর এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আনন্দ প্রকাশের একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানানো হয়। ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার ক্রমবর্ধমান দূরত্বের সুযোগ নিয়ে নিজেদের কূটনৈতিক অবস্থান সুসংহত করতে চাইছে দিল্লি।

আন্তর্জাতিক বৈধতা অর্জনের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের মিশনগুলোর নিয়ন্ত্রণ নিতে উদ্যোগী হয়েছে তালেবান প্রশাসন। এরই অংশ হিসেবে ভারতে এই নিয়োগ দেওয়া হলো। এর আগে গত অক্টোবরে আফগানিস্তানে ভারতের ‘টেকনিক্যাল মিশন’কে পূর্ণাঙ্গ দূতাবাসে রূপান্তরের ঘোষণা দেয় নয়াদিল্লি। বর্তমানে বিশ্বে একমাত্র রাশিয়াই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…