বিজ্ঞাপন

প্রথম বিক্ষোভকারীর ফাঁসির প্রস্তুতি ইরানে, ট্রাম্পের হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬ ১১:১৯ এএম
প্রথম বিক্ষোভকারীর ফাঁসির প্রস্তুতি ইরানে, ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে ২৬ বছর বয়সী তরুণ এরফান সুলতানিকে ফাঁসি দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে তেহরান। আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) তার মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালালে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সপ্তাহে কারাজ শহর থেকে গ্রেফতার হওয়া এরফানের বিরুদ্ধে ‘খোদার বিরুদ্ধে যুদ্ধ’ বা ‘মোহারেবেহ’র অভিযোগ আনা হয়েছে। তার পরিবারকে মৃত্যুদণ্ডের সময়সূচি জানানো হলেও বিচারিক প্রক্রিয়ায় কোনো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ এই ঘটনাকে আশির দশকের গণহত্যার সঙ্গে তুলনা করেছে এবং বিক্ষোভকারীদের ওপর গণমৃত্যুদণ্ডের ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরান এর আগে কখনোই স্বাধীনতার এমন সম্ভাবনা দেখেনি এবং যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করতে প্রস্তুত। হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে, প্রয়োজনে বোমা হামলার বিকল্পও বিবেচনা করছেন তিনি। তবে সিনেটর র্যান্ড পল মনে করেন, কংগ্রেসের অনুমতি ছাড়া সামরিক হস্তক্ষেপ সঠিক হবে না, যা ইরানিদের সরকারের প্রতি ঐক্যবদ্ধ করতে পারে। এর আগেই পাল্টা জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর হামলা চালানোর সক্ষমতা তাদের রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...