নিউইয়র্কে ১৫ হাজার নার্সের কর্মবিরতি, বিপর্যস্ত চিকিৎসা ব্যবস্থা
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে নিরাপদ কর্মপরিবেশ ও স্টাফিং সংকটের সমাধানের দাবিতে কর্মবিরতিতে যান প্রায় ১৫ হাজার নার্স। সোমবার (১২ জানুয়ারি) ভোর থেকে শহরের মাউন্ট সাইনাই, মন্টেফিওরি এবং নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান হাসপাতালের নার্সরা কাজে যোগ না দিয়ে এই ধর্মঘট শুরু করেন। নিউ ইয়র্কের ইতিহাসে এটিই সবচেয়ে বড় নার্সদের কর্মসূচি, যার ফলে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।
নিউইয়র্ক স্টেট নার্সিং অ্যাসোসিয়েশন জানায়, দীর্ঘ আলোচনার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ জনবল নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসুবিধা রক্ষার বিষয়ে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। তবে ধর্মঘটের সময় তীব্র ফ্লু মৌসুম চলায় হাসপাতালগুলোর ওপর চাপ বেড়েছে। নার্সরা যুক্তি দেখান, পর্যাপ্ত জনবল ও নিরাপদ পরিবেশ ছাড়া রোগীদের প্রকৃত সেবা দেওয়া সম্ভব নয়। শহরের এই সমৃদ্ধ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নার্সদের স্বাস্থ্যসুবিধা কমিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ানের নিট আয় ছিল ৫৪৭ মিলিয়ন ডলার, মাউন্ট সাইনাইয়ের ১১৪ মিলিয়ন ডলার এবং মন্টেফিওরের ২৮৮ দশমিক ৬২ মিলিয়ন ডলার। কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে ২০২১ সালে রাজ্যে প্রতি ইউনিটে স্টাফিং পরিকল্পনা এবং আইসিইউতে একজন নার্সের দেখাশোনায় সর্বোচ্চ দুইজন রোগী রাখার বাধ্যবাধকতা আরোপ করা হলেও তার সঠিক বাস্তবায়নই এখন মূল দাবি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
নিউইয়র্কে ১৫ হাজার নার্সের কর্মবিরতি, বিপর্যস্ত চিকিৎসা ব্যবস্থা
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে নিরাপদ কর্মপরিবেশ ও স্টাফিং সংকটের সমাধানের দাবিতে কর্মবিরতিতে যান প্রায় ১৫ হাজার নার্স। সোমবার (১২ জানুয়ারি) ভোর থেকে শহরের মাউন্ট সাইনাই, মন্টেফিওরি এবং নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান হাসপাতালের নার্সরা কাজে যোগ না দিয়ে এই ধর্মঘট শুরু করেন। নিউ ইয়র্কের ইতিহাসে এটিই সবচেয়ে বড় নার্সদের কর্মসূচি, যার ফলে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।
নিউইয়র্ক স্টেট নার্সিং অ্যাসোসিয়েশন জানায়, দীর্ঘ আলোচনার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ জনবল নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসুবিধা রক্ষার বিষয়ে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। তবে ধর্মঘটের সময় তীব্র ফ্লু মৌসুম চলায় হাসপাতালগুলোর ওপর চাপ বেড়েছে। নার্সরা যুক্তি দেখান, পর্যাপ্ত জনবল ও নিরাপদ পরিবেশ ছাড়া রোগীদের প্রকৃত সেবা দেওয়া সম্ভব নয়। শহরের এই সমৃদ্ধ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নার্সদের স্বাস্থ্যসুবিধা কমিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ানের নিট আয় ছিল ৫৪৭ মিলিয়ন ডলার, মাউন্ট সাইনাইয়ের ১১৪ মিলিয়ন ডলার এবং মন্টেফিওরের ২৮৮ দশমিক ৬২ মিলিয়ন ডলার। কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে ২০২১ সালে রাজ্যে প্রতি ইউনিটে স্টাফিং পরিকল্পনা এবং আইসিইউতে একজন নার্সের দেখাশোনায় সর্বোচ্চ দুইজন রোগী রাখার বাধ্যবাধকতা আরোপ করা হলেও তার সঠিক বাস্তবায়নই এখন মূল দাবি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…