বিজ্ঞাপন

ইরানি জনগণই স্বৈরশাসকদের হটাবে বলে আশা অস্ট্রেলিয়ার

প্রাইম বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬ ১০:৪৪ এএম
ইরানি জনগণই স্বৈরশাসকদের হটাবে বলে আশা অস্ট্রেলিয়ার

ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে ইরানে বিক্ষোভকারীদের ওপর সহিংসতা ও দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। মঙ্গলবার (১৩ জানুয়ারি) তারা ইরানের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, তার দেশ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করা ইরানি নাগরিকদের পাশে রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দেশটির সাধারণ মানুষই এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে মানবাধিকার সমুন্নত একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। একইসাথে পেনি ওং মন্তব্য করেন, নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে নিজ নাগরিকদের হত্যা করা সরকারের কোনো বৈধতা থাকতে পারে না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরান সরকারকে সতর্ক করেছেন। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অর্থনীতি পুনর্গঠন ও জনগণের মতামতের গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...