বিজ্ঞাপন

জেলেনস্কির মন্তব্য: ইরানের বিক্ষোভ অভ্যুত্থান, রাশিয়ার বিপদ

প্রাইম বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬ ১০:২৭ এএম
জেলেনস্কির মন্তব্য: ইরানের বিক্ষোভ অভ্যুত্থান, রাশিয়ার বিপদ

ইরানে চলমান গণবিক্ষোভকে একটি ‘অভ্যুত্থান’ হিসেবে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, ইরানের এই অস্থিরতা রাশিয়ার জন্য সামনের দিনগুলোতে আরও কঠিন পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফারসি ভাষায় এক পোস্টে তিনি বিশ্বনেতাদের এই পরিবর্তনের সময়কে গুরুত্বের সাথে দেখার আহ্বান জানান। গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভটি দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে এবং সরকার পতনের দাবিতে রূপ নেয়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ না করার সতর্কতা দিয়েছেন এবং হস্তক্ষেপের হুমকি দিয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, এই সংকটের মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার দেশের অর্থনীতি ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, জনগণের কথা শোনার জন্য তার সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...