বিক্ষোভে হস্তক্ষেপের অভিযোগে ইউরোপের চার রাষ্ট্রদূতকে তলব
সরকারবিরোধী আন্দোলনে সমর্থন জানানোয় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি ভিত্তিতে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়ে বিক্ষোভকারীদের প্রতি সমর্থনসূচক বিবৃতি প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। এসময় ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভে সহিংসতার অভিযোগ তুলে বেশকিছু ভিডিও ফুটেজও তাদের সামনে উপস্থাপন করেন।
বিদেশি প্রভাবের কারণে এই বিক্ষোভ চলছে বলে দাবি করছে তেহরান। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই আন্দোলন উস্কে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করছে। অপরদিকে, পশ্চিমা দেশগুলো একে মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে অভিহিত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ৮ জানুয়ারি থেকে ইরানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। অর্থনৈতিক সংকটের কারণে গত ২৮ ডিসেম্বর এই আন্দোলন শুরু হয়, যা বর্তমানে ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ২০২২ সালের পর সবচেয়ে বড় আন্দোলনে পরিণত হয়েছে।

মুদ্রাস্ফীতি ও জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে গ্রান্ড বাজারের ব্যবসায়ীরা এই আন্দোলনের সূচনা করেন। বর্তমানে ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার ১ লাখ ৪৫ হাজারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিক্ষোভে অন্তত ৫৪৪ জন প্রাণ হারিয়েছেন এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ১০ হাজার ৬৮১ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিক্ষোভে হস্তক্ষেপের অভিযোগে ইউরোপের চার রাষ্ট্রদূতকে তলব
সরকারবিরোধী আন্দোলনে সমর্থন জানানোয় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি ভিত্তিতে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়ে বিক্ষোভকারীদের প্রতি সমর্থনসূচক বিবৃতি প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। এসময় ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভে সহিংসতার অভিযোগ তুলে বেশকিছু ভিডিও ফুটেজও তাদের সামনে উপস্থাপন করেন।
বিদেশি প্রভাবের কারণে এই বিক্ষোভ চলছে বলে দাবি করছে তেহরান। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই আন্দোলন উস্কে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করছে। অপরদিকে, পশ্চিমা দেশগুলো একে মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে অভিহিত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ৮ জানুয়ারি থেকে ইরানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। অর্থনৈতিক সংকটের কারণে গত ২৮ ডিসেম্বর এই আন্দোলন শুরু হয়, যা বর্তমানে ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ২০২২ সালের পর সবচেয়ে বড় আন্দোলনে পরিণত হয়েছে।

মুদ্রাস্ফীতি ও জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে গ্রান্ড বাজারের ব্যবসায়ীরা এই আন্দোলনের সূচনা করেন। বর্তমানে ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার ১ লাখ ৪৫ হাজারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিক্ষোভে অন্তত ৫৪৪ জন প্রাণ হারিয়েছেন এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ১০ হাজার ৬৮১ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…