ট্রাম্প প্রশাসনের সাথে রেজা পাহলভির সরাসরি যোগাযোগ
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে। গত সোমবার (১২ জানুয়ারি) সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়ে তিনি এই যোগাযোগকে ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পাল্টানোর অন্যতম প্রধান হাতিয়ার বা ‘গেম-চেইঞ্জার’ বলে অভিহিত করেছেন।
সাক্ষাৎকারে রেজা পাহলভি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গটি সবচেয়ে ভালো উপলব্ধি করতে পেরেছেন। ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ‘দেখা যাক কী হয়’। তার মতে, বর্তমান শাসন ব্যবস্থার বিকল্প হিসেবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য নির্বাসিতরা যা প্রস্তাব করছেন, তা ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে জানতে পেরেছে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান এবং সোভিয়েত ইউনিয়নের পতনের মতো বিশ্ব নিপীড়িত মানুষের পাশে দাঁড়ালে ইরানেও পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই নির্বাসিত যুবরাজ মনে করেন, ইরান ছাড়া সমগ্র অঞ্চলের ভাগ্য বদলানো সম্ভব নয়। ইরানিরা নিজেদের মুক্তির জন্য লড়াই করছেন এবং এই মুক্তি বিশ্বব্যাপী স্বস্তি ফিরিয়ে আনবে। তেহরানের বর্তমান শাসকগোষ্ঠী যেখানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি ঘৃণা পোষণ করে, সেখানে সাধারণ ইরানিরা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব চায় এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে সুর মিলিয়ে চলতে আগ্রহী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্প প্রশাসনের সাথে রেজা পাহলভির সরাসরি যোগাযোগ
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে। গত সোমবার (১২ জানুয়ারি) সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়ে তিনি এই যোগাযোগকে ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পাল্টানোর অন্যতম প্রধান হাতিয়ার বা ‘গেম-চেইঞ্জার’ বলে অভিহিত করেছেন।
সাক্ষাৎকারে রেজা পাহলভি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গটি সবচেয়ে ভালো উপলব্ধি করতে পেরেছেন। ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ‘দেখা যাক কী হয়’। তার মতে, বর্তমান শাসন ব্যবস্থার বিকল্প হিসেবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য নির্বাসিতরা যা প্রস্তাব করছেন, তা ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে জানতে পেরেছে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান এবং সোভিয়েত ইউনিয়নের পতনের মতো বিশ্ব নিপীড়িত মানুষের পাশে দাঁড়ালে ইরানেও পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই নির্বাসিত যুবরাজ মনে করেন, ইরান ছাড়া সমগ্র অঞ্চলের ভাগ্য বদলানো সম্ভব নয়। ইরানিরা নিজেদের মুক্তির জন্য লড়াই করছেন এবং এই মুক্তি বিশ্বব্যাপী স্বস্তি ফিরিয়ে আনবে। তেহরানের বর্তমান শাসকগোষ্ঠী যেখানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি ঘৃণা পোষণ করে, সেখানে সাধারণ ইরানিরা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব চায় এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে সুর মিলিয়ে চলতে আগ্রহী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…