মার্কিন চাপে ক্লান্ত ইরান, পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের চাপের মুখে পিছু হটে পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে আগ্রহী ইরান। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তেহরান থেকে গতকাল ফোন করে এই প্রস্তাব দেওয়া হয়েছে। ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে ইরান এখন ক্লান্ত এবং তারা আলোচনার টেবিলে আসতে চায়।
গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে মুদ্রাস্ফীতি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলছে। দেশটির জাতীয় মুদ্রা রিয়ালের বিপুল অবমূল্যায়নে এক ডলারের বিনিময় এখন এক লাখ ৪৫ হাজার রিয়াল। এই অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএন-এর তথ্য অনুযায়ী, বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫৪৪ জন নিহত এবং এক হাজারের বেশি আহত হয়েছেন। এছাড়া ১০ হাজার ৬৮১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, বৈঠকের আয়োজনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, মাঠ পর্যায়ের পরিস্থিতির ওপর ভিত্তি করে বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রকে অন্য কোনো পদক্ষেপ নিতে হতে পারে। চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই পদক্ষেপকে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মার্কিন চাপে ক্লান্ত ইরান, পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের চাপের মুখে পিছু হটে পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে আগ্রহী ইরান। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তেহরান থেকে গতকাল ফোন করে এই প্রস্তাব দেওয়া হয়েছে। ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে ইরান এখন ক্লান্ত এবং তারা আলোচনার টেবিলে আসতে চায়।
গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে মুদ্রাস্ফীতি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলছে। দেশটির জাতীয় মুদ্রা রিয়ালের বিপুল অবমূল্যায়নে এক ডলারের বিনিময় এখন এক লাখ ৪৫ হাজার রিয়াল। এই অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএন-এর তথ্য অনুযায়ী, বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫৪৪ জন নিহত এবং এক হাজারের বেশি আহত হয়েছেন। এছাড়া ১০ হাজার ৬৮১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, বৈঠকের আয়োজনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, মাঠ পর্যায়ের পরিস্থিতির ওপর ভিত্তি করে বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রকে অন্য কোনো পদক্ষেপ নিতে হতে পারে। চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই পদক্ষেপকে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…