বিজ্ঞাপন

ইরানে বিক্ষোভের মোড় বদল, সরকারপন্থিদের বড় কর্মসূচি

প্রাইম বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬ ৯:১৫ এএম
ইরানে বিক্ষোভের মোড় বদল, সরকারপন্থিদের বড় কর্মসূচি

অর্থনৈতিক সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইরানে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনের ১৬তম দিনে পরিস্থিতির বদল লক্ষ্য করা যাচ্ছে। সরকারবিরোধী আন্দোলন কিছুটা স্তিমিত হলেও, দেশটির বিভিন্ন শহরে সরকারপন্থীরা বিশাল সমাবেশের মাধ্যমে সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদ জানিয়েছেন। ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দাঙ্গাবাজদের সমর্থন দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন এবং বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছেন।

গত সোমবার (১২ জানুয়ারি) রাজধানী তেহরানের কেন্দ্রীয় এঙ্গেলাব স্কোয়ারে সরকারের পক্ষে বিশাল কর্মসূচি পালিত হয়। জাতীয় পতাকা হাতে অংশগ্রহণকারীরা অর্থনৈতিক সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। পূর্বাঞ্চলের কেরমান, জাহেদান ও বীরজান্দেও একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখান থেকে চলমান অস্থিরতার অবসান ও দেশের স্থিতিশীলতা কামনা করা হয়।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, একটি আন্তর্জাতিক কার্গো ট্রাক থেকে ২৭৩টি অস্ত্র জব্দ করে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একটি নিষিদ্ধ কুর্দি দলের পাঁচ সদস্য এবং বিদেশি একটি বিরোধী চ্যানেলের সঙ্গে জড়িত ১৫ জনকেও আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৮ ডিসেম্বর রিয়ালের অবমূল্যায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ব্যবসায়ীদের মাধ্যমে এই আন্দোলন শুরু হয়েছিল। বর্তমানে ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার ১ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে। মার্কিন ভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএর তথ্যমতে, এ পর্যন্ত কমপক্ষে ৫৪৪ জন নিহত, এক হাজারের বেশি আহত এবং ১০ হাজার ৬৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...