ইরান বাণিজ্যকারীদের ওপর যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপ

প্রাইম বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬ ৫:১২ এএম
ইরান বাণিজ্যকারীদের ওপর যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপ

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রক্ষাকারী দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানে সরকারবিরোধী বিক্ষোভ তৃতীয় সপ্তাহে পদার্পণ করার মধ্যে এই সিদ্ধান্তকে ইরানের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, এই শুল্ক আরোপ অবিলম্বে কার্যকর হবে। তবে কোন ধরনের লেনদেন বা পণ্যকে ইরানের সাথে ব্যবসা হিসেবে সংজ্ঞায়িত করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানান হয়নি। পরিসংখ্যান অনুযায়ী, ইরানের প্রধান বাণিজ্য অংশীদারদের তালিকায় চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত এবং তুরস্ক অন্যতম।

অন্যদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট স্পষ্ট করেছেন যে, ইরান পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ট্রাম্প বিমান হামলার বিকল্পটিও খোলা রেখেছেন। তিনি বলেন, কূটনীতি হলো প্রেসিডেন্টের সর্বোচ্চ অগ্রাধিকার, কিন্তু প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রয়োগে তিনি কুণ্ঠিত হবেন না। গত গ্রীষ্মে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কথাও স্মরণ করিয়ে দেন লেভিট।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...